রাজ্য

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর! জানুয়ারি মাসে পাবেন ৩% ডিএ, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর

আসন্ন বাংলা বিধানসভা নির্বাচনের আগে জনগণের নজর কাড়তে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। বাংলার শাসক দল কোনভাবেই তাদের বাংলার শাসনভার ক্ষমতা হারাতে চায় না। তাই আজ অর্থাৎ বৃহস্পতিবার নবান্নে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজকের বৈঠকে একগুচ্ছ সুযোগ সুবিধার কথা ঘোষণা করলেন।

এদিন নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর শোনালেন। তিনি জানিয়েছেন, আগামী বছরের জানুয়ারি মাসে ৩ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকারের সমস্ত কর্মচারীরা। ভোট বছরে সরকারি কর্মচারীরা কিছু হলেও আর্থিক সুবিধা পাবে বলে কয়েকদিন আগে থাকতেই জল্পনা চলছিল। তবে অবশেষে তা সত্যি করে দেখালেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে যে জট সৃষ্টি হয়েছিল তার সমাধান হলো আজ।

আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে জানান, “আমি খুশি হলেও আপনারা বুঝতে পারবেন। আবার আমি বিরক্ত হলেও আপনারা বুঝতে পারবেন। রাজনীতি করতে আমি কোন ছলনার আশ্রয় নিই না। আপনারা আমাকে মহার্ঘ ভাতা বাকি আছে বলে যে চিঠি দিয়েছিলেন তাতে আমার হৃদয় স্পর্শ করে গেছে। আমার কাছে এখন একদমই টাকা নেই। কেন্দ্রের থেকে আমি এখনো ৮৫ হাজার কোটি টাকা পাই। কিন্তু আমি আমার সরকারি কর্মচারীদের নিরাশ করতে পারিনা। তাই যা আছে তাই দিয়ে আপনাদের আগামী জানুয়ারি মাসে ৩ শতাংশ মহার্ঘ ভাতা বা ডিএ দেওয়া হবে।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো জানান যে, “এই মুহূর্তে অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ আছেন। তাই তার সাথে এখনো সমস্ত কথা বলে নেওয়া হয়নি। তবে খুব শীঘ্রই তার সাথে কথা বলে নেওয়া হবে। যেমন প্রতিবছরই জানুয়ারি মাসে রাজ্য সরকারি কর্মচারীদের আমরা ডিএ দি, এবছর তার ব্যতিক্রম হবে না। আগামী জানুয়ারি মাসে প্রত্যেক সরকারি কর্মচারী ৩ শতাংশ ডিএ পাবেন।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026