নিউজ

করোনা মোকাবিলায় দেশবাসীর উদ্দেশ্যে কী ভাষণ দিলেন প্রধানমন্ত্রী? দেখুন একনজরে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা মোকাবিলায় যে সমস্ত পদক্ষেপগুলি নিয়েছেন, সেগুলি একবার দেখে নিন –

১) আগামী রবিবার ২২ মার্চ সকাল ৭ টা – রাত ৯ টা পর্যন্ত জনতা কার্ফু জারি জারি করা হয়েছে। জরুরি কাজ ছাড়া বাইরে বেরোতে তিনি বারণ করেছেন। জনতার দ্বারা জনগণের জন্য কার্ফু জারি। সাইরেন বাজিয়ে এই কার্ফু জারি করা হবে। যারা এই কার্ফু পালন করবেন তাদের তিনি বিকেল ৫ টা তে নিজের বাড়ি থেকে হাততালি দিয়ে ধন্যবাদ জ্ঞাপন করবেন।

২) ভিড় এড়ান, ঘর থেকে কম বেরুন।

৩) যারা কাজে আসবে না, তাদের বেতন যেন না কাটা হয়। মানবতার খাতিরে পুরো বিষয়টি খতিয়ে দেখতে তিনি বলেছেন।

৪) এর সাথে তিনি অর্থনীতির বিষয়টি দেখার জন্য COVID-19 economic response task force গঠন করবেন। এটি মূলত আর্থিক ধাক্কা মোকাবিলার জন্য এটি গঠন করবেন বলে তিনি জানিয়েছেন।

৫) রুটিন চেক-আপ করার জন্য এখন হাসপাতালে না গিয়ে বাড়ির ডাক্তারকে ফোন করে পরামর্শ নেওয়ার জন্য তিনি অনুরোধ করেছেন। আর খুব জরুরি অস্ত্রোপচার না হলে তার তারিখ তিনি অন্তত একমাস পিছিয়ে নিতে আবেদন করেছেন।

৬) রাজ্য সরকারগুলোকে কেন্দ্রকে সহযোগিতা করতে বলেছেন।

৭) সবাইকে ধৈর্য ধরতে হবে, সতর্ক থাকতে হবে। আর আগামী কয়েক সপ্তাহ প্রবীণদের বাড়ি থেকে বেরোতে তিনি বারণ করেছেন।

৮) যারা জরুরি পরিষেবার সাথে যুক্ত তাদের তিনি ধন্যবাদ জানিয়েছেন।

৯) নিত্য প্রয়োজনীয় জিনিসের যোগান বজায় রাখতে তিনি বলেছেন।

১০) তিনি সমগ্র জাতিকে কয়েক সপ্তাহ সময় দিতে বলেছেন। মানবসভ্যতা এখন সংকটে। বিশ্বযুদ্ধের থেকে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সবাইকে একজোট হয়ে মোকাবিলা করতে তিনি বলেছেন।

Anirban Kundu

Recent Posts

‘নতুন সকাল’-এর বার্তা, দেবের পরে কি রাজনীতিতে আসছেন জিৎ?

মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণ অনুষ্ঠানেও হাজির ছিলেন তিনি। আবার সরকার পরিবর্তনের পর সমাজমাধ্যমে বিজেপিকে…

May 10, 2026

সূর্যর পর ভারতের ক্যাপ্টেন কে? শ্রেয়সকে টপকে দৌড়ে এগিয়ে এই বিশ্বকাপজয়ী তারকা

ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ার দৌড়ে পিছিয়ে পড়লেন শ্রেয়স আইয়ার। ২০২৫ সাল থেকে IPL-এ দুরন্ত…

May 10, 2026

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, পাঁচ জেলায় ৫০-৬০ কিমি বেগে ঝড়ের সতর্কতা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। রবিবার রাজ্যের বিভিন্ন জেলায়…

May 10, 2026

শুভেন্দুর শপথের দিনেই SSC-র বড় চমক! প্রকাশ্যে এল ২০১৬ SLST-এর OMR শিট

রাজ্যের রাজনৈতিক মহলে যখন শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ ঘিরে তুমুল চর্চা চলছে, ঠিক সেই…

May 10, 2026

ফুটবল বিশ্বকাপে মঞ্চ মাতাতে প্রস্তুত নোরা ফতেহি, তিন দেশে উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন কারা?

আর মাত্র ৪০ দিন। ফুটবল বিশ্বের নজর এবার উত্তর আমেরিকায়। কারণ, ইতিহাসে প্রথমবার ৪৮টি দল…

May 10, 2026

মহিলাদের টিকিটে ৫০% ছাড়, আসানসোল-পুরী নতুন ভলভো বাস, জানুন সময়সূচি

অনেকেই ট্রেনের বদলে এবার বাসে করে পুরী যাওয়ার পরিকল্পনা করছেন। বিশেষ করে মহিলা যাত্রীদের জন্য…

May 10, 2026