নিউজ

BREAKING : অবশেষে শাস্তি পেল দোষীরা, ফাঁসি হল নির্ভয়ার অপরাধীদের

গোটা দেশের অপেক্ষার অবসান হল, দীর্ঘ সাত বছর পর নির্ভয়াকান্ডের অপরাধীদের আজ ভোরে দিল্লির তিহাড় জেলে ফাঁসিকাঠে ঝুলিয়ে দেওয়া হল। মুকেশ সিংহ, বিনয় শর্মা, পবন গুপ্ত এবং অক্ষয় কুমার সিংহের এই চার অপরাধী বহুবার ফাঁসির তারিখ বাড়ানোর জন্য আবাদন করার এই আগেও বহুবার তারিখ দেওয়া সত্বেও পিছিয়ে গেছিল ফাঁসি। আজ তাদের ফাঁসি দেওয়ায় আনন্দিত দেশ।

সেই দিনটা ছিল ২০১২ সালের ১৬ ডিসেম্বর, রাতে দিল্লির রাস্তায় চলন্ত বাসের মধ্যে গণধর্ষণের শিকার হন বছর ২৩-এর তরুণী। বাধা দিতে যায় তাঁর পুরুষ বন্ধু, কিন্তু তাকেও প্রচণ্ড মারধর করা হয়। নির্মম এই ঘটনায় গোটা দেশ আতঙ্কিত হয়ে গেছিল। পৈশাচিক অত্যাচারের পর ১৩ দিন লড়াই চালানোর পর ২৯ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন : রবিবার দেশজুড়ে ‘জনতা কার্ফু’ জারি, করোনা মোকাবিলায় বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

এই ঘটনায় ৬ জন অপরাধীর মধ্যে তিহাড় জেলে থাকাকালীন আত্মহত্যা করে রাম সিংহ। আর এক জন নাবালক হওয়ায় তিন বছর পর তাকে ছেড়ে দেওয়া হয়। বাকি চার দোষীকে ফাঁসির শাস্তির রায় দেওয়া হয়।এবছর ৭ জানুয়ারি দিল্লির পাতিয়ালা হাউজ কোর্টে রায় দেওয়া হয় ২২ জানুয়ারি সকাল ৭টায় চার দোষীকে ফাঁসি দেওয়া হবে, সেই তারিক পিছিয়ে করা হয় ১ ফেব্রুয়ারি।

নানা আইনি জটিলতায় সেই তারিখও পিছিয়ে দেয়, ফাঁসির তারিখ হয় ৩ মার্চ।তবে আদালতের চতুর্থ বারের জন্য মৃত্যু পরোয়ানা জারির পর দোষীদের আবেদনের সব রাস্তাই বন্ধ ছিল। ২০ মার্চ ওই চার অপরাধীকে ফাঁসি দেওয়া হবে বলে জানানো হয় এবং অবশেষে দীর্ঘ বছর পর নির্ভয়া এবং বহু নির্ভয়ার মুখে হয়ত হাসি ফোটে দোষীদের শাস্তি দেওয়ায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026