নিউজ

সেনার পাশে গোটা দেশ আছে, সংসদ থেকে এই বার্তা যেন পৌছায়, আর্জি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: করোনা পরিস্থিতির কারণে বেশ কয়েকদিন ধরেই পিছিয়ে গিয়েছে বাদল অধিবেশন। তবে আজ, সোমবার থেকে এই অধিবেশন শুরু হয়েছে। আঠারো দিন ধরে চলবে এই অধিবেশন। যদিও প্রশ্নোত্তর পর্ব এবং জিরো আওয়ার ছেঁটে ফেলা হয়েছে। তবে এই অধিবেশন থেকে যৌথভাবে সকলকে সেনাদের পাশে দাঁড়ানোর ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিরোধীদের উদ্দেশ্যে প্রারম্ভিক ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘মাতৃভূমিকে রক্ষা করতেই সীমান্তে যে সাহসিকতা ও দৃঢ়তার সঙ্গে ভারতীয় সেনারা লড়াই করছে, সেখানে গোটা দেশ তাদের পাশে আছে, ঐক্যবদ্ধভাবে এই বার্তাই সেনাদের কাছে সংসদ থেকে পৌঁছে দেওয়া উচিত। আমার বিশ্বাস, সংসদের সকল সদস্য এ বিষয়ে সহমত পোষণ করবেন।’

অধিবেশন শুরু হলে করোনা পরিস্থিতি, মন্দা অর্থনীতির পাশাপাশি ভারত-চিন সীমান্তে উত্তেজনা অধিবেশনের আলোচ্য বিষয় হয়ে উঠবে, তা আগে থেকেই টের পাওয়া গিয়েছিল। আর তাই অধিবেশনের শুরুতেই প্রধানমন্ত্রীর এ হেন বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও প্রশ্নোত্তর পর্ব ও জিরো আওয়ার ছেঁটে ফেলা নিয়ে বিরোধীদের মধ্যে অধিবেশন শুরুর আগে থেকেই মতান্তর চলছিল। এমনকি এ নিয়ে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন সরবও হয়েছিলেন। তার মধ্যে ভারত-চিন সীমান্ত প্রসঙ্গে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন মোদি।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতির মধ্যে সামাজিক দূরত্ববিধি মেনেই সংসদের অধিবেশন শুরু হল। দূরত্ব বজায় রেখে দুটি কক্ষ মিলিয়ে সকলের বসার ব্যবস্থা করা হয়েছে। দুটি করে জায়েন্ট স্ক্রিন লাগানো হয়েছে। সংসদে ঢোকার মুখে মেডিকেল চেকআপ এবং থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা পর্যন্ত করা হয়েছে। যদিও এই অধিবেশনে শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026