কি এমন হল যেখানে শ্রাবন্তীকে বাংলাদেশ হাই কমিশনের দ্বারস্থ হতে হয়? উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরেই শ্রাবন্তীর ফোনে কিছু অশ্লীল মেসেজ, ছবি ও ভিডিও আসতে শুরু করে। প্রথমদিকে অভিনেত্রী এই ব্যপারে বিশেষ সিরিয়াস ছিলেন না। প্রয়োজনে মেসেজ ও ভিডিও ডিলিট করে দিতেন ও নম্বর ব্লকও করতেন। কিন্তু তাতেও কোন সুরাহা হয় নি। এরপরেও অভিনেত্রীর নম্বরে বহু কু-মেসেজ আসতে শুরু করে যা তাঁর ব্যক্তিগত জীবনকে আঘাত করছিলো। এরপরে নম্বর গুলি ট্রেস করা শুরু করেন শ্রাবন্তী। জানা যায় সব নম্বরই বাংলাদেশের।
শ্রাবন্তীর অভিযোগ, বাংলাদেশের বেশ কয়েকটি নম্বর থেকে অনেকদিন ধরেই অশ্লীল মেসেজ আসছিল তাঁর নম্বরে। শুধু তাই নিয়ে, হোয়াটসঅ্যাপ ছাড়াও ফোন নম্বরে ভারতকে গালমন্দ করে অনেক কথা বলা হচ্ছিল। এরপরেই স্বামী রোশনের সঙ্গে কথা বলেই বাংলাদেশ হাই কমিশনের কাছে অভিযোগ করেন টলিউডের অভিনেত্রী। এই ব্যপারে শ্রাবন্তীর প্রশ্ন, “যাঁরা এটা করছেন, তাঁদের বাড়িতেও তো মা-বোন রয়েছেন। কীভাবে একটা মেয়েকে অপমান করতে পারে এরা?”
শ্রাবন্তীর এদিন স্পষ্ট করে জানিয়ে দেন, “অন্যায় দীর্ঘদিন ধরে সহ্য করাটাও তো অপরাধ!”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…