নিউজ

প্রধানমন্ত্রী ব্যস্ত ময়ূরের সঙ্গে, তাই আত্মনির্ভর হয়ে উঠুন, মোদিকে কটাক্ষ রাহুলের

করোনা পরিস্থিতির কারণে বেশ কয়েকদিন ধরেই পিছিয়ে গিয়েছে বাদল অধিবেশন। তবে আজ, সোমবার থেকে এই অধিবেশন শুরু হয়েছে। আঠারো দিন ধরে চলবে এই অধিবেশন। যদিও প্রশ্নোত্তর পর্ব এবং জিরো আওয়ার ছেঁটে ফেলা হয়েছে। তবে এই অধিবেশনে উপস্থিত থাকতে পারেননি কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী ও সাংসদ রাহুল গান্ধী। তবে অধিবেশনে উপস্থিত না থাকলেও প্রত্যেক দিনের মতো আজও টুইটারে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করতে পিছু হটলেন না রাহুল। আর এবার তিনি সরাসরি টার্গেট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

কিছুদিন আগে প্রধানমন্ত্রীকে দেখা গিয়েছিল তাঁর বাসভবনে ময়ূরের সঙ্গে কিছুটা সময় কাটাতে। সেই ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, যা পরবর্তীকালে ভাইরাল হয়ে যায়। সেই প্রসঙ্গে এদিন রাহুল বললেন, ”আত্মনির্ভর ভারত’ মানে নিজের জীবন নিজে বাঁচান। কারণ, আমাদের দেশের প্রধানমন্ত্রী ময়ূরের সঙ্গে ব্যস্ত রয়েছেন।’ এভাবেই কার্যত প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন সনিয়া-পুত্র।

প্রসঙ্গত, শারীরিক অসুস্থতার কারণে মেডিকেল চেকআপ করাতে মাকে নিয়ে এই মুহূর্তে বিদেশে রয়েছেন রাহুল। সেখান থেকেই প্রত্যেকদিন সরকারের বিরোধিতায় সরব হতে দেখা গিয়েছে তাঁকে। আজও তার অন্যথা হল না। রাহুলের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর তরফ থেকে এখনও কোনওরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বরং অধিবেশন শুরুর আগে প্রারম্ভিক ভাষণে বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ঐক্যবদ্ধভাবে সেনাদের পাশে দাঁড়ানো এখন একমাত্র কর্তব্য। এই বার্তাই সংসদের অধিবেশন থেকে সেনাদের কাছে পৌছানো উচিত।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026