নিউজ

আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ফের জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বিকেল ৪ টার সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মোদী। কি বলবেন আজকের এই ভাষণে? তাই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। সবার মুখে আবার ঘুরছে যে লকডাউন কি আবার বাড়বে কিনা?

আজ মঙ্গলবার শেষ হচ্ছে আনলক ১। আগামীকাল থেকে শুরু হবে আনলক ২। আর এই দ্বিতীয় পর্যায়ের জন্য নতুন গাইডলাইন প্রকাশ করছে কেন্দ্রীয় সরকার। এই নতুন গাইডলাইনে কি করা যাবে আর কি করা যাবে না তা নিয়ে বিস্তারিত বলা হয়েছে। দেশের সব রাজ্যগুলি এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির থেকে মতামত নিয়ে এই নতুন গাইডলাইন সামনে এনেছে কেন্দ্র।এবারের গাইডলাইনে নাইট কার্ফুর সময়সীমা বাড়ানো হয়েছে। আগে রাত ৯ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত নাইট কার্ফু জারি ছিল। এই দ্বিতীয় পর্যায়ে রাত ১০ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত নাইট কার্ফু জারি হয়েছে।

এর পাশাপাশি আগে দোকানে ৫ জনের উপর দাঁড়ানোর নিয়ম ছিল না। এখন ৫ জনের বেশি দাঁড়ানো যাবে। তবে অবশ্যই সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। এদিকে কন্টেনমেন্ট জোনগুলিতে আগামী ৩১ জুলাই পর্যন্ত লকডাউন জারি আছে। সম্ভবত এই নিয়ে দেশবাসীকে জানাবেন মোদী। আবার চীনের বিরুদ্ধে বিশেষ পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। চীনের বিরুদ্ধে কার্যত ডিজিটাল স্ট্রাইক করেছে ভারত। সেই নিয়েও কিছু বলতে পারেন প্রধানমন্ত্রী এমনটাই মনে করা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026