বিনোদন

সুশান্তের নাম নিয়ে চরম ঠাট্টা শাহরুখ খানের, এই অপমানই কি কেড়ে নিল তার জীবন?

কৌশিক পোল্ল্যে: সিনে ইন্ডাস্ট্রির বহু তারকা নিজমুখে স্বীকার করেছেন বলিউডের বিভিন্ন অ্যাওয়ার্ড ফাংশনে সম্মান হিসেবে হাতে পুরস্কার তুলে দেওয়া হয় ঠিকই কিন্তু পুরস্কার দেওয়ার পূর্বে নবাগত কিংবা আউটসাইডারদের নিয়ে যথেচ্ছ ট্রোল, ঠাট্টা-তামাশা ও বিদ্রুপ করেন ইন্ডাস্ট্রিরই প্রথম সারির কোনো এক অভিনেতা, যিনি সেই সময় অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে থাকেন এবং
জনসমক্ষে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে একজন নতুন প্রতিভাকে বিদ্রুপের পাত্র হতে হয়।

এই ঘটনা বলিউডে নতুন নয়। এই কারণেই অভিনেতা মনোজ বাজপেয়ি বলিউডের চিন্তাধারাকে মাঝারি মানের বলে উল্লেখ করেছেন। এই একই কারণে ক্যারিয়ারের পরবর্তী সময়ে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত কোনো আওয়ার্ড ফাংশনে যেতেন না। প্রথম ছবি ‘কাই পো চে’র পর ‘আইফা’ অনুষ্ঠানে সামান্য মনোরঞ্জনের নিমিত্তে স্টেজে ডাকা হয় সুশান্তকে, এদিন অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন কিং খান শাহরুখ এবং শাহিদ কাপুর।

সুশান্তের নাম ঘোষণা করার পরই শাহরুখ করে বলেন, “এটা নাম, নাকি পুরো ঠিকানা!!” এরপর সুশান্তের নাচের পরীক্ষা নেওয়া হবে ঠিক করা হয় কিন্তু সুশান্ত নাচতে শুরু করলে তৎক্ষণাৎ মিউজিক বন্ধ করে রীতিমতো তাকে অপমান করা হয়। যদিও পরবর্তীতে সুশান্ত নিজে জানিয়েছিলেন তিনি জানতেন বিভিন্ন ফাংশন গুলিতে আউটসাইডারদের সঙ্গে এরকম ব্যবহার করা হয় সে জন্য তিনি খানিকটা প্রস্তুত ছিলেন।

সুশান্তের মৃত্যুর পর এই ভিডিও দেখে বেজায় চটেছেন নেটিজেনরা। শাহরুখ খানের দিকে তীব্র কটাক্ষের তীর ছুঁড়ে দিয়ে রোষে ফেটে পড়েন একদল ইউজার। অ্যাওয়ার্ড ফাংশনে তিনি যদি এরকম অপমান করা হয় তাহলে না জানি ইন্ডাস্ট্রির অন্দরে এরকম কত অপমানের সাক্ষী হতে হয় আউটসাইডার অভিনেতা-অভিনেত্রীদের সেই নিয়েই যথেষ্ট সন্দেহের সিঁদুরে মেঘ দানা বেঁধেছে নেটাগরিকদের মনে। প্রতিদিন, প্রতিনিয়ত এই ধরনের অপমানই কি তিল তিল করে তাকে ঠেলে দিয়েছে মৃত্যুর পথে? এ প্রশ্নও নেহাত উড়িয়ে দেবার মত নয়। দেখে নিন সুশান্তকে নিয়ে চরম বিদ্রুপ করা কিং খানের সেই ভিডিও।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026