করোনা আবহে বড়সড় সিদ্ধান্ত নিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

এবার দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলো এসবিআই। করোনা আবহে দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবস্থা খুবই খারাপ। এই অবস্থায় তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত দেশের বৃহত্তম ব্যাংকের। দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পাশে দাঁড়াতে পোর্টাল আনার সিদ্ধান্ত নিয়েছে এসবিআই। আজ একথা জানিয়েছেন ব্যাংকের চেয়ারম্যান রজনীশ কুমার। “ভারত ক্রাফট” নামের এই পোর্টালটি কেন্দ্র সরকার এবং এসবিআই যৌথভাবে চালাবে বলে জানানো হয়েছে।

রজনীশ কুমার জানিয়েছেন, “কিভাবে এই পোর্টালটি চালানো যায় সেই বিষয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে। খুব শীঘ্রই এই বিষয়ে বিস্তারিত ঘোষণা করা হবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রী নীতিন গড়করি গত বছর ভারত ক্রাফটের ঘোষণা করেছিলেন, তারই প্ল্যাটফর্ম তৈরি করছে এসবিআই। সমস্ত বিষয়ের উপর বিস্তারিত ভাবে কাজ করা হচ্ছে, এবং খুব শীঘ্রই তা ঘোষণা করা হবে।”

গতবছর ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রী নীতিন গড়করি জানিয়েছিলেন, সরকার আলিবাবার লাইনের উপর ভারত ক্রাফট নামে একটি ই-কমার্স প্ল্যাটফর্ম আনার পরিকল্পনা করছে। যা থেকে আগামী কয়েকবছরে ১০ লক্ষ কোটি টাকার লেনদেন হবে এবং এর ফলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলি সাহায্য পাবে। দেশের এই ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলিই জিডিপির ২৯ শতাংশ এবং ১১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026