গত ৭ মার্চ বাংলায় ব্রিগেড সমাবেশে এসেছিলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। সেই রেশ কাটতে না কাটতেই আরো একবার বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। বাংলার নির্বাচনকে পাখির চোখ করে বর্তমানে প্রত্যেকটি রাজনৈতিক দল টার্গেট নিয়েছে। যেরকম ভাবে শাসক দল তৃণমূল কংগ্রেস একের পর এক প্রচার করে চলেছেন, ঠিক একই রকম ভাবে পিছিয়ে নেই কিন্তু বিজেপি।
একাধিকবার রাজ্যে এসে ঘুরে গিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। অমিত শাহ, জেপি নাড্ডা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বাংলায় এসেছেন এবং জনসভা করেছেন। আর এবারে বাংলাকে টার্গেট নিয়ে মাঠে নামছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সূত্রের খবর অনুযায়ী আগামী ১৮ মার্চ পুরুলিয়াতে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর ২০ মার্চ কাঁথি এবং ২১ মার্চ বাঁকুড়াতে জনসভা করবেন তিনি। আপাতত এই তারিখ নির্ধারিত হয়েছে বিজেপি সূত্রে।
প্রথম দুই দফায় নির্বাচন কাছাকাছি আসতে জনসভার দিনক্ষণ স্থির করা শুরু করেছে বিজেপি। আগামীকাল বিজেপির কেন্দ্রীয় কমিটি বাংলায় প্রার্থী তালিকা চূড়ান্ত করার জন্য বৈঠক করবে। তার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলায় আগমন ভোটের আগে অতিরিক্ত অক্সিজেনের কাজ করতে চলেছে বলে মনে করা হচ্ছে ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…