বিনোদন

গাড়ির মধ্যে মিনি স্কার্ট পাল্টে জিনস, জাহ্নবীর পোশাক পরিবর্তনের ছবি ভাইরাল, দেখুন

সম্প্রতি মুক্তি পেয়েছে হরর কমেডি ফিল্ম ‘রুহি’-র গান ‘নদীয়োঁ পার’। গানটি মুক্তি পেতে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। দর্শকদের নজর কেড়ে নিয়েছেন জাহ্নবী কাপুর (Janhavi kapoor)। মরুভূমির সেটে সোনালি রঙের ঘাগরা স্কার্ট ও টপে জাহ্নবীকে অসাধারণ সুন্দরী লেগেছে। ফিল্মে জাহ্নবীর কস্টিউম ডিজাইন করেছেন মণীশ মালহোত্র (Manish malhotra)। উপরি পাওনা হল জাহ্নবীর তুখোড় বেলি-ডান্স। ‘নদীয়োঁ পার’ (নিউ ভার্সন)-এর সুরকার হলেন সচিন-জিগর (sachin-jigar)। এছাড়াও গানটি গেয়েছেন তাঁরা। তাঁদের সঙ্গে গেয়েছেন রশমিত কৌর (Rashmeet kaur) এবং আই.পি.সিং (I.P.Singh)।

অভিশপ্ত মেয়েকে বিয়ের কাহিনী নিয়ে তৈরী হয়েছে ‘রুহি’। ফিল্মে জাহ্নবীর বিপরীতে অভিনয় করেছেন রাজকুমার রাও (Rajkumar Rao) এবং বরুণ শর্মা (varun sharma)। ‘রুহি’ পরিচালনা করেছেন হার্দিক মেহতা (Hardik Mehta)। 11 ই মার্চ রিলিজ করেছে ‘রুহি’। ফিল্মের ফার্স্ট লুকে দেখা গেছে জাহ্নবীর পরনে একদিকে লাল লেহেঙ্গা চোলি এবং নববধূর লুক, অপরদিকে কালো লেহেঙ্গা চোলিতে একজন প্রেতিনীর রূপ।

ইতিমধ্যেই ভাইরাল হয়েছে গাড়ির মধ্যে জাহ্নবীর পোশাক পরিবর্তনের ছবি। জাহ্নবী নিজেই এই ছবিটি শেয়ার করে বলেছেন মিনিস্কার্ট পাল্টে জিনস পরে তাঁর খুব রিল‍্যাক্সড লাগছিল। প্রকৃতপক্ষে, জাহ্নবীর একটি ফটোশুটে তাঁকে অনেকগুলি পোশাক পরিবর্তন করতে হয়েছিল। তার মধ্যেই একটি পোশাক ছিল সিকুইনড স্কার্ট এবং বো টপের কম্বিনেশন। ক্রমাগত এই ধরনের পোশাক পরে ফটোশুট করতে করতে হাঁপিয়ে উঠেছিলেন জাহ্নবী। সেই কারণে ফটোশুট শেষ হতেই দ্রুত নিজের গাড়িতে উঠে পোশাক পরিবর্তন করে নেন জাহ্নবী। একসময় জাহ্নবীর মা শ্রীদেবী (sreedevi)-ও এবং সেই জমানার অপর নায়িকারা এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন। তখন ইন্টারনেট না থাকার জন্য তাঁদের সেইসব ছবি ভাইরাল হত না। শ্রীদেবী একটি ডান্স রিয়েলিটি শোয়ে এসে নিজের পোশাক পরিবর্তনের কথা শেয়ার করতে গিয়ে জানিয়েছিলেন, তিনি যখন তাঁর কেরিয়ারের পিক টাইমে তখনও সবসময় তাঁরা মেকআপ ভ‍্যান পেতেন না। ফলে অনেক সময়ই তাঁদের গাছের আড়ালে গিয়ে পোশাক পরিবর্তন করতে হত। একই কথা শোনা গিয়েছিল জুহি চাওলা (Juhi chawla)-র মুখেও।

কিছুদিন আগেই জুহুতে কয়েক কোটি টাকার বাড়ি কিনেছেন জাহ্নবী। গত বছর পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে বাড়ির সমস্ত আইনি কাজকর্ম সম্পন্ন করেছেন তিনি। তবে এই মুহূর্তে লোখন্ডওয়ালায় নিজেদের পুরানো বাংলোতেই বাবা বনি কাপূর (Bony kapoor) ও বোন খুশি কাপূর(khushi kapoor)- এর সঙ্গে থাকছেন জাহ্নবী। নিজের নতুন বাড়িতে কবে গৃহপ্রবেশ করবেন, তা এখনও জানাননি তিনি।

অভিনেত্রী শ্রীদেবী (sreedevi)-এর সুযোগ্যা কন্যা জাহ্নবী কাপূর বলিউডে ‘ধড়ক’ ফিল্মে অভিনেতা ঈশান খট্টর (Ishan khattar)-এর বিপরীতে ডেবিউ করেন। এই ফিল্মে তাঁর অভিনয় প্রশংসিত হয়। এরপর ‘গুঞ্জন সাক্সেনা’য় আবার নজর কেড়ে নেন জাহ্নবী। এই মুহূর্তে ‘গুড লাক জেরি’ ফিল্মের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন জাহ্নবী। এই ফিল্মে তাঁর বিপরীতে অভিনয় করছেন কার্তিক আরিয়ান (karthik arian)। কিছুদিন আগে ‘গুড লাক জেরি’-তে জাহ্নবীর ফার্স্ট লুক সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। জাহ্নবীর এই ছবিটি প্রকাশিত হতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে গেছে। এছাড়া ‘গুড লাক জেরি’ ফিল্মের একটি স্টীল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যাতে কার্তিক আরিয়ানের সঙ্গে দেখা যাচ্ছে জাহ্নবী কাপূরকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026