নিউজ

বিজেপি টিকিটে নির্বাচনে প্রার্থী হবেন মিঠুন? মুখ খুললেন কৈলাস বিজয়বর্গীয়

মিঠুন চক্রবর্তীর বিজেপিতে যোগদানের পর থেকেই জল্পনা হচ্ছিল, তিনি হয়তো বিজেপির টিকিটে এইবারে প্রার্থী হতে পারেন। এই আলোচনার মাঝেই এবারে মিঠুনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে মন্তব্য করলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। একটি সাক্ষাৎকারে কৈলাস বিজয়বর্গীয় বললেন, “মিঠুনের এখন সামান্য শারীরিক অসুস্থতা আছে। তার সঙ্গে প্রার্থী হওয়া নিয়ে কোন কথা বলা হয়নি। তিনিও তেমনভাবে প্রার্থী হতে চাইছেন না। তবে পরে যদি উনি ইচ্ছা প্রকাশ করেন তাহলে অবশ্যই হাইকমান্ডের সাথে কথা বলা হবে।”

কৈলাশ বিজয়বর্গীয় এর এই মন্তব্যের পর এই আবারো জল্পনা শুরু হয়েছে মিঠুনের নির্বাচনে প্রতিদ্বন্ধিতা নিয়ে। যদিও বিজেপির তরফ থেকে তেমন ভাবে কিছু জানানো হচ্ছে না। অন্যদিকে কৈলাস বিজয়বর্গীয় জানিয়ে দিয়েছেন, আগামী এপ্রিল মাস থেকে সমস্ত শুটিং বন্ধ রেখে মহাগুরু মিঠুন চক্রবর্তী বিজেপির হয়ে প্রচারে নামতে চলেছেন। তৃণমূলের টিকিটে এর আগেও রাজ্য সভাতে সাংসদ হয়েছিলেন মিঠুন চক্রবর্তী। তবে এবারে তিনি লড়াই করবেন বিজেপির হয়ে।

উল্লেখ্য, ৭ মার্চ ব্রিগেড সমাবেশে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে বিজেপিতে যোগদান করেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। পাশাপাশি সকলকে আশ্বাস দেন যদি ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে তাহলে বাংলায় সোনার বাংলা গঠিত হবে। এর সঙ্গেই নিজের ফাটাকেষ্ট স্টাইলে প্রচার করতে শুরু করবেন বলে জানিয়ে দেন মিঠুন চক্রবর্তী। যোগদানের পর এই মিঠুন বিজেপি সরকারের প্রশংসা করেন। তারপর থেকেই শুরু হয় মিঠুন কে নিয়ে জল্পনা।

এতদিন পর্যন্ত সঠিকভাবে বোঝা যাচ্ছিল না মিঠুন ভোটে দাঁড়াবেন কি দাঁড়াবেন না। তবে কৈলাস বিজয়বর্গীয় জানিয়ে দিলেন তার শারীরিক অসুস্থতার কারণে তিনি নিজে তেমন একটা ভোটে দাঁড়াতে চাইছেন না। কিন্তু, ভোটে না দাঁড়ানোর সম্ভাবনা একেবারে উড়িয়ে দিলেন না কৈলাস বিজয়বর্গীয়। বরং তিনি এই দায়িত্বটা সরাসরি মিঠুনের উপরে ছেড়ে দিলেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026