নিউজ

পরিযায়ী শ্রমিকদের দূর্দশা থেকে করোনা ভাইরাস, সব কিছু নিয়ে দেশবাসীর উদ্দেশ্যে চিঠি লিখলেন মোদী

আজ শনিবার মোদি সরকারের দ্বিতীয় দফার বর্ষপূর্তি। কেন্দ্রীয় সরকারের দ্বিতীয় দফার এক বছর পূর্তিতে দেশবাসীকে খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আজকের এই চিঠিতে প্রধানমন্ত্রী মূলত করোনা ভাইরাস মোকাবিলায় ভারত যে ক্রমশ সাফল্যের দিকে এগোচ্ছে সেই সম্পর্কেই বার্তা দিয়েছেন। এর সাথে তিনি পরিযায়ী শ্রমিকদের দুর্দশার কথাও চিঠিতে তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী চিঠিতে লিখেছেন যে তিনি সবার সাথে মিলেমিশে থাকতেই পছন্দ করেছেন। কিন্তু বর্তমান যা পরিস্থিতি যেখানে করোনা ভাইরাস ও তার জন্য দেশব্যাপী লকডাউন চলছে , তাই তিনি চিঠি লিখতে বাধ্য হলেন৷

মোদি চিঠিতে লিখেছেন, ‘আমি দিন-রাতকাজ করি৷ আমার মধ্যে কিছু ঘাটতি থাকতে পারে, কিন্তু দেশের মধ্যে কোনও ঘাটতি নেই৷ আমার আপনাদের উপর বিশ্বাস আছে, আপনাদের ক্ষমতা ও যোগ্যতা আমার চেয়ে অনেক বেশি৷’ দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান এই পরিস্থিতিতে কারোর কোনো অসুবিধা হয়নি। সেটা কোনও ভাবেই বলা যাবে না। তিনি পরিযায়ী শ্রমিকদের নিয়ে লিখেছেন, ‘আমাদের শ্রমিক, পরিযায়ী শ্রমিক, ক্ষুদ্র শিল্পের কারিগর, অন্যান্য কারিগর, হকার-সহ দেশের মানুষ খুব কষ্ট ও দূর্দশার মধ্যে রয়েছেন৷ তাঁদের এই সমস্যা থেকে মুক্তি দিতে একসঙ্গে সবাই জোটবদ্ধ হয়ে কাজ করছি।’

মোদি চিঠিতে আরও বলেছেন, ‘কেন্দ্র গত এক বছরে বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্তের জেরে দেশ এগিয়ে চলেছে৷ সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। তা সত্ত্বেও ভারত এগিয়ে চলেছে৷ দেশের প্রতিটি মানুষকে গাইডলাইন মেনে চলা দরকার৷ মানুষ এখনও পর্যন্ত ধৈর্য রেখেছেন, পরেও রাখবেন বলে আমার বিশ্বাস রয়েছে। আর তাই ভারত আজ অন্য অনেক দেশের চেয়ে অনেক  জায়গাতে আছে।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026