শ্রেয়া চ্যাটার্জি- বৃহস্পতিবার ঘুমের মধ্যে মৃত্যুবরণ করলেন বব ওয়েইটন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ১১২ বছর ৫৯ দিন। ১৯০৮ সালের ২৯ শে মার্চ আয়ারল্যান্ডের ইয়র্কশায়ারে তিনি জন্মগ্রহণ করেন। তারা ৭ ভাই বোন। তিনি ছিলেন সপ্তম জন। তাইওয়ান, জাপান এবং কানাডার বিভিন্ন জায়গায় তিনি কাজ করেছেন তার ৩ ছেলে ১০ নাতি-নাতনি এবং ২৫ জন পুতি, পুত্নী সহ বিশাল পরিবার।
জাপানের চিতেসু ওয়াতানাবে যিনি ১১২ বছর ২৬৬ দিন বেঁচে ছিলেন, তার মৃত্যুর পরে ববই হোন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ। তবে ফ্রেদি ব্লোম দাবি করেছিলেন, তিনি ১১৬ বছরের জন্মদিন পালন করেছিলেন। তবে তার এই দাবীকে ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড’ রেকর্ড স্বীকৃতি দেয়নি।
এত বছর বয়সেও সাদা চুলে ফোকলা হাসিতে দিব্যি বেঁচে ছিলেন বব। কি অসাধারণ প্রাণশক্তি নিয়ে, ফুরফুরে তাজা মন নিয়ে তার বেঁচে থাকা। কিন্তু আর বেশিদিন রইল না, জীবনের ব্যাটিংয়ে সেঞ্চুরি হাঁকানোর পরেও আরও ১২ বছর থেকে গিয়েছিলেন বব। এতগুলো বছরে কতইনা সমস্যার সম্মুখীন হয়েছেন। একটা একটা করে কাটিয়ে উঠেছেন সুন্দর করে। এতগুলো বছর সুস্থ হয়ে বেঁচে বর্তে থাকার কারণ কি পরিবেশ নাকি অসম্ভব মানসিক জোর বা নিয়মমাফিক ভাবে জীবনযাত্রা পালন করা? এর কারণ কারুর জানা নেই। শেষ হয়ে গেল এক অধ্যায়ের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…