পার্শ্ব শিক্ষকদের নবান্ন অভিযানকে কেন্দ্র করে শুরু হয়েছে ধুন্ধুমার কাণ্ড। সুবোধ মল্লিক স্কোয়ারে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের। হিন্দ সিনেমার কাছে পুলিশের ব্যারিকেডও ভাঙেন পার্শ্ব শিক্ষকের দল। যদিও পুলিশের বিরুদ্ধে পাল্টা লাঠি চার্জের অভিযোগ উঠে এসেছে বিক্ষোভকারীদের থেকে।
বেতন কাঠামোর স্থায়ীকরণের দাবিতে এই দিন নবান্নে অভিযানের ডাক দেন পার্শ্ব শিক্ষকেরা। সুবোধ মল্লিক স্কোয়ারে জমা হন বিক্ষোভকারীরা। কিন্তু মিছিল নিয়ে এগিয়ে যেতেই তাদের বাধা দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। বিক্ষোভকারী পার্শ্ব শিক্ষকদের অভিযোগ, বিনা প্ররোচনা শান্তিপূর্ণ বিক্ষোভের উপর লাঠি চালিয়েছে পুলিশ কর্তৃপক্ষ। সংগঠনের বেশ কিছু জন নেতাকে আটকও করা হয়েছে বলে সূত্র হতে জানা গিয়েছে। অন্যদিকে পরিস্থিতি সামলাতে ঘটনা স্থলে পৌঁছায় র্যাফ। এছাড়া পৌঁছেছে কমব্যাট ফোর্সও
এর প্রতিবাদে রাস্তার উপরই বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন পার্শ্ব বিক্ষোভকারী শিক্ষকরা৷ বিক্ষোভকারী শিক্ষকদের দাবি, মু্খ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের প্রতিনিধি দলের দেখা করিয়ে দেওয়া হবে পুলিশের তরফেই আশ্বাস দেওয়া হয়েছিল৷ কিন্তু সেই প্রতিশ্রুতি তো পূরণ হয়নি, উল্টে শিক্ষকদের লাঠিপেটা করেছে পুলিশ কর্তৃপক্ষ৷ সংগঠনের আটক নেতাদের ছাড়া না হলে তাঁরা রাস্তায় বসেই বিক্ষোভ দেখাবেন বলে জানিয়েছেন আন্দোলনকারী পার্শ্ব শিক্ষকরা৷ পুলিশের শীর্ষ কর্তারা ঘটনাস্থলে এসে আন্দোলনকারী বিক্ষোভকারী পার্শ্ব শিক্ষদের বোঝানোর চেষ্টা করছেন৷
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…