কলকাতা: পশ্চিমবঙ্গে (Westbengal) প্রথম কোনও মহিলা হিসাবে আজ, শুক্রবার (Friday) বিধানসভায় বাজেট (Budget) পেশ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রায় ২০ বছর পর বাজেট পেশ করছেন তিনি। এর আগে ২০০১ সালে সংসদে রেলমন্ত্রী (Rail Minister) হিসাবে বাজেট পেশ করেছিলেন তিনি। সেই সময়েও রেকর্ড করেছিলেন তিনি। প্রথম কোনও মহিলা রেলমন্ত্রী হিসাবে বাজেট পেশ করেছিলেন। সেই সঙ্গে দ্বিতীয় কোনও মহিলা হিসাবে বাজেট পেশ করেছিলেন। সংসদে প্রথম মহিলা হিসাবে বাজেট পেশ করেছিলেন শ্রীমতি ইন্দিরা গান্ধী (Indira Gandhi) অর্থমন্ত্রী হিসাবে।
প্রোটোকল অনুযায়ী, কেন্দ্র ও রাজ্যের ক্ষেত্রে বাজেট পেশ সাধারণত অর্থমন্ত্রীরাই করে থাকেন। তবে বাংলায় এবার তা হচ্ছে না। বাংলার অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ হওয়ায় এবার বাজেট পেশ করতে পারছেন না। তাঁর বদলে বাজেট পেশ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে প্রায় ২০ বছর পরে ফের একবার আজ বাজেট পেশ করছেন মমতা।
আজ বাজেট পেশের সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা নয়া কিছু ঘোষণা করেন কিনা, সেদিকেও তাকিয়ে সকলে। আর সম্ভবত ৩ মাসের মধ্যে রাজ্য বিধানসভা নির্বাচন। ফলে এই সময়ে রাজ্য সরকারের যে কোনও ঘোষণা অনেক গুরুত্বপূর্ণ হতে পারে মত ওয়াকিবহাল মহলের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…