টেট পরীক্ষায় দুর্নীতি নিয়ে মুখ খুলে আবারও শোরগোল ফেলে দিলেন বিজেপিতে যোগদানকারী কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু (Biswajit Kundu)। বিজেপিতে যোগদানের পর থেকেই তার বিরুদ্ধে দলের অন্দরে ক্ষোভ তৈরি হয়েছিল। তার এবারে বিশ্বজিৎ কুণ্ডুর দাবি করেছেন, ২০১৪ সালে টেট পরীক্ষায় নিয়োগের পুরোটাই কিন্তু দুর্নীতি হয়েছে।
বিশ্বজিৎ বাবু বলেছেন, “এটা ঠিক যে আমার স্ত্রী এবং বৌদি চাকরি পেয়েছেন। কিন্তু আমি মোট ৬২ জনকে চাকরি দিয়েছি। তারা সকলে দলের কর্মী। পাশাপাশি আরো অনেক জন তৃণমূল নেতার নাম তিনি তুলেছেন যারা চাকরি দেওয়ার সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৪ সালে তৃণমূল ঘনিষ্ঠরা শুধুমাত্র চাকরি পেয়েছেন। যদি কোনো দুর্নীতি হয়ে থাকে তাহলে কিন্তু সেটা করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
বিশ্বজিৎ কুণ্ডুর এই অভিযোগ করে তৃণমূলের অন্দরে শোরগোল ফেলে দিয়েছেন। অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) বলেছেন, “ও ভাবছে এদের নাম গুলো দিয়ে বাঁচা যায়। উনি যে দুর্নীতিগ্রস্ত চোর সেটা সবাই জানে। ওর থেকে বড় চোর কেউ নেই। ওর গুস্টিকে চাকরি দিয়েছে।”
পাশাপাশি মন্তব্য অস্বীকার করেছেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি তথা মন্ত্রী স্বপন দেবনাথ (Swapan Debnath)। বিশ্বজিৎ কুণ্ডুর বিরুদ্ধে মানহানি মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন তপন চট্টোপাধ্যায় (Tapan Chatterjee)। পাশাপাশি এ ব্যাপারে প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) সম্পূর্ণ প্রশ্নটি এড়িয়ে গিয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…