নিউজ

বিজেপির নবান্ন অভিযান মিছিলে মিলল আগ্নেয়াস্ত্র, গ্রেফতার এক

কলকাতা: আজ, বৃহস্পতিবার সকাল থেকেই বিজেপির নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার গোটা রাজপথ। কলকাতা ও হাওড়ার সংলগ্ন এলাকায় কার্যত বজ্রআঁটুনি পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। শহরে বিভিন্ন প্রান্ত থেকে আসা বিজেপির মিছিল নবান্নে গিয়ে শেষ হবে, এমন পরিকল্পনা করা হয়েছিল। সে মতোই মিছিল আসছিল। আর বিজেপির নবান্ন অভিযানকে রুখতে তৎপর ছিল রাজ্য পুলিশ। আর এবার পুলিশি তৎপরতায় বিজেপির মিছিলে মিলল আগ্নেয়াস্ত্র। পাওয়া গিয়েছে ধারালো অস্ত্রও।  শুধু তাই নয়, এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে বিজেপি কর্মী এক যুবককে। ধৃত যুবক সর্বভারতীয় বিজেপি যুব মোর্চা সভাপতি তেজস্বী সূর্যের সঙ্গী ছিলেন বলে জানিয়েছেন হাওড়ার পুলিস সুপার কুণাল আগরওয়াল।

ধৃত যুবক বহিরাগত বলে অভিযোগ। হিন্দিভাষী ওই যুবক এলাকার কেউ নয় বলে জানা গিয়েছে। তবে ধৃতের নাম-পরিচয় এখনও জানা যায়নি। অভিযুক্তকে গ্রেফতার করেন আসানসোলের অ্যাসিস্ট্যান্ট পুলিস কমিশনার তথাগত পান্ডে। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। এমনকি সবটাই শাসকদলের চক্রান্ত বলে দাবি করেছে গেরুয়া শিবির। এমনকি এ বিষয়ে যুব মোর্চার সভাপতি তেজস্বী সূর্যর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া না দিলেও নবান্ন দু’দিন বন্ধ থাকা নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি তেজস্বী। বুধবার রাতে কলকাতা বিমানবন্দরে পা রেখে যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি এ প্রসঙ্গে বলেন, ”মমতা দিদি ভয় পেয়েছেন। এ ডর অচ্ছা হ্যায়।’ তারপর সাংবাদিক বৈঠকে তিনি আরও বলেন, ‘বাংলায় অরাজকতা চলছে। বাংলার যুবকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে প্রস্তুত গোটা দেশ। আমি আশ্বাস দিচ্ছি, এই সরকারকে উৎখাত করেই ছাড়ব।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026