সিএএ নিয়ে সংঘর্ষ এখন ও অব্যাহত। এরই মধ্যে মঙ্গলবার রাত সাড়ে তিনটে নাগাদ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ি ঘেরাও করে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও পড়ুয়া উভয় ছাত্রছাত্রীরা। জামিয়া কো অডিনেশন কমিটি ও অ্যালুমনি অ্যাসোসিয়শন অফ জামিয়া মিলিয়া ইসলামিয়া এই বাড়ি ঘেরাও করার ডাক দিয়েছিল। সেই দল কেজরিওয়ালের বাড়ির সামনে এলে পুলিশ জলকামান ব্যবহার করে। এদের মধ্যে বেশ কিছু বিক্ষোভকারীদের দিল্লি পুলিশ আটক ও করেছে।
বিক্ষোভকারীদের দাবি যে যারা দিল্লির সংঘর্ষে যুক্ত আছে তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে। দিল্লির শান্তি ফিরিয়ে আনার দায়িত্ব মুখ্যমন্ত্রীর। তাই তিনি সেখানে নিজে গিয়ে সবার সঙ্গে কথা বলে সংঘর্ষ বন্ধ করুন। এর সাথে তারা এটাও দাবি করে যে এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য সরকার কি ব্যবস্থা নিয়েছে তা সবাইকে জানানো হোক। জামিয়া কমিটির পক্ষ থেকে বলা হয়েছে যে পুলিশ জলকামান ব্যবহার করেছে। প্রতিবাদীদের সাথে উকিলদের দেখাও করতে দেয়নি। তারা ছাত্র ছাত্রীদের সুরক্ষার বিষয় নিয়ে খুব চিন্তিত।
আরও পড়ুন : নরেন্দ্র মোদীর কারনে ভারত-পাক সম্পর্ক নষ্ট হচ্ছে, দাবী পাক ক্রিকেটারের
কেজরিওয়াল দিল্লির পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কি কি করা উচিত তাই নিয়ে আপ দলের সদস্যদের সাথে আলোচনা করেছেন বলে সূত্রের খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সব রাজনৈতিক দলগুলিকে পরিস্থিতি মোকাবিলা করার জন্য এগিয়ে আসতে বলেছেন। তার সাথে কোন নেতা যাতে উস্কানিমূলক মন্তব্য না করেন সেটা ও তিনি উল্লেখ করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…