নিউজ

নরেন্দ্র মোদীর কারনে ভারত-পাক সম্পর্ক নষ্ট হচ্ছে, দাবী পাক ক্রিকেটারের

এবার পাক-ভারত সম্পর্ক নিয়ে মুখ খুললেন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদি। তার মতে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারনে ভারত-পাক সম্পর্ক নষ্ট হচ্ছে। মোদী যতদিন ভারতের প্রধানমন্ত্রীত্ব পদে থাকবেন ততদিন ভারত ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হবে না বলে দাবী করেছেন পাক ক্রিকেটার।

তিনি এক সাক্ষাৎকারে সংবাদমাধ্যমকে আরও বলেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি করতে চান বা তার এজেন্ডা আসলে কী চায় তা তার বোধগম্য নয়। পাক ক্রিকেটার আরও বলেন, দু’দেশের মানুষ একে অপরের দেশে ঘুরতে যেতে চায়, বা তারা ভ্রমন করতে ইচ্ছুক, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী কখনোই তা হতে দিতে প্রস্তুত নন। মোদীর জন্য ভারত- পাকিস্তান সম্পর্কে টান ধরছে।

আরও পড়ুন : ভারতের সাথে কী কী বিষয়ে চুক্তি করল আমেরিকা, দেখুন একনজরে

ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষীয় ক্রিকেট সম্পর্ক আবার শুরু হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে আফ্রিদি পাকিস্তানের এক ক্রিকেটের সাক্ষাৎকারে জানান, “যতদিন নরেন্দ্র মোদী ক্ষমতায় থাকবেন, ততদিন পর্যন্ত আমি ভাবি না যে আমরা ভারত থেকে কোনও প্রতিক্রিয়া পাব।”

২০১৩ সালের ভারত ও পাকিস্তানের ক্রিকেট দল মিলিত হয় ভারতে একটি তিন ম্যাচের ওয়ান-ডে সিরিজের জন্য কিন্তু সেই খেলা সংগঠিত হয়নি। ভারতের ক্রিকেট দল শেষ পাকিস্তান সফরে আসে ২০০৬ সালে রাহুল দ্রাবিড় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক থাকাকালীন। এরপর ২০০৮ সালের নভেম্বরের ২৬ তারিখ মুম্বাই সন্ত্রাস হামলার পর দু’দল আইসিসি টুর্নামেন্ট ছাড়া মুখোমুখি হয়নি বলে জানিয়েছেন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026