রাজ্য

অভিষেককে নিয়ে মন্তব্যের কারণে অমিত শাহকে হাজিরার নির্দেশ দিল আদালত

শাসক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মামলার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah)। বিধাননগরে রাজ্যের সাংসদ, বিধায়কদের জন্য গঠিত বিশেষ আদালতের তরফে আগামী ২২ ফেব্রুয়ারি তথা সোমবার ১০ টায় অমিতকে হাজিরা দিতে বলে হয়েছে। গেরুয়া শিবিরের দপ্তরে ৬ মুরলীধর সেন লেনের দপ্তরে এই ওই সমন এসেছে।

তবে এই চিঠি পাওয়ার পরে অমিত কি সত্যি আদালতে হাজিরা দেবেন? বাংলার বিজেপি মূখপাত্র শমীক ভট্টাচার্য বলেন,”অমিত জি আদালতে আসবেন কি না সেটা আইনজীবীরা ঠিক করবেন। তবে আমরা মাঠেও আছি, কোর্টে আছি। আইনের জবাব আইনের পথেই হবে। শাসক শিবিরের রাজনৈতিক ভাবে পারছে না বলেই আদালতের পথে হাঁটছে।” এই সমনের বিষয়ে অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু জানিয়েছেন, ২০১৮ সালে ১১ ই আগস্ট কলকাতার মেয়ো রোডে হওয়া গেরুয়া শিবিরের একটি জনসভায় অমিত শাহের বিষয়ে এই মামলা।

সেই বক্তব্যে, অমিত অভিষেকের বিরুদ্ধে বিভিন্ন চিটফান্ড সংস্থার দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ তোলেন। সঞ্জয় জানিয়েছেন, অমিতের সেই বক্তব্য দেশের সর্বত্র সংবামাধ্যমে প্রকাশিত হয়েছিল। আর তাতেই অভিষেকের সম্মানহানী হয়। ওই বক্তব্যের পরে পরেই ২০১৮ সালের ২৮ অগস্ট ভারতীয় দণ্ডবিধির ৫০০ ধারায় অভিযোগ তুলে মামলা করা হয়।

প্রসঙ্গত উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরের অনেক নেতাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ তুলেছেন। এই বিষয়েই আইনি পদক্ষেপ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সাথে তিনি জানিয়েছেন, তার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করতে পাওলে ফাঁসিতে যেতেও রাজি আছেন। শুক্রবার এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই বিষয়ে শাহ বলেন,”প্রমাণ আমি দেব না। দেবে তদন্তের সংস্থা। তবে তখন যেন দিদি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং প্রতিহিংসাপরায়ণ না বলেন।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026