নিউজ

লকডাউনের আইন ভেঙে জমায়েত ধর্মীয় স্থানে, লাঠি চালালো পুলিশ

গত মঙ্গলবার রাত ১২ টা থেকে সারাদেশে লকডাউনের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্ব মৃতদেহের পাহাড় তৈরী করা ভয়াবহ করোনা ভাইরাসের মোকাবিলায় অন্য কোন পথ ছিল না আর। একমাত্র সামাজিক দূরত্ব সৃষ্টি করেই এই মারণ ভাইরাসের সংক্রমণ রোধ করা যেতে পারে। তাই প্রধানমন্ত্রী দেশের মানুষকে ২১ দিন বাড়ি থেকে না বেরানোর পরামর্শ দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, লকডাউনের আইন ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে রাজ্যগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছিলেন তিনি।

কিন্তু দুর্ভাগ্যের বিষয় প্রধানমন্ত্রীর ঘোষণার পরও দেশ জুড়ে লকডাউন কার্যকর করতে রাস্তায় নামতে হচ্ছে। লকডাউনের সময় ৬ জনের বেশি জমায়েত করতে পারেন না, সেখানে কর্ণাটকের একটি মসজিদে বহু মানুষ একত্রিত হয়েছিল নামাজ পড়তে। সরকারের কড়া নির্দেশ উপেক্ষা করে জমায়েত করার কারণে তাদের মসজিদ থেকে সরে যাওয়ার নির্দেশ দেয় পুলিশ। কিন্তু, তারা পুলিশের নির্দেশ অমান্য করলে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। পুলিশ লিঠি চালালে ছত্রভঙ্গ হয় জমায়েত। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেলগাম এলাকার এক মসজিদে।

প্রসঙ্গত, দিন কয়েক আগে লকডাউন কার্যকর করতে রাস্তায় নেমে জনতার দ্বারা আক্রান্ত হতে হয়েছিল কর্ণাটক পুলিশকে। লকডাউন আইন ভঙ্গ করে রাস্তায় বেরানো কয়েকজন যুবককে আটকালে তারা পুলিশের উপর চড়াও হয়। কিল, চড়, ঘুষি, লাথি মারতে থাকে তারা। এরপরই পুলিশকে আরও কড়া হাতে লকডাউন কার্যকর করার নির্দেশ দেয় কর্ণাটক সরকার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026