করোনা ভাইরাসের জন্য এখন কার্যত স্তব্দ গোটা দেশ। প্রধানমন্ত্রী আগামী ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করেছেন। দেশের গরিব সাধারণ মানুষদের জন্য বিভিন্ন রকম সুযোগ সুবিধা ঘোষণা করেছে কেন্দ্র। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সাধারণ মানুষদের জন্য একগুচ্ছ সুবিধার ঘোষণা করেছেন।
অর্থমন্ত্রী বলেছেন যে আগামী ৩ মাস উজ্জলা যোজনার অন্তর্গত দেশের ৮ কোটি পরিবারকে বিনামূল্যে রান্নার গ্যাস দেওয়া হবে। এরফলে দেশের ৮ কোটি পরিবারের প্রায় ৩৫ কোটি মানুষের সুবিধা হবে। দেশের মানুষ যাতে এই কঠিন পরিস্থিতিতে অভুক্ত না থাকেন তাই এই পরিষেবা দেওয়া হয়েছে। এরসাথে অর্থমন্ত্রী এটাও বলেন যে এইসময় বাসি খাবার না খেতে, রান্না করে টাটকা খাবার খেতে হবে।
কেন্দ্রীয় সরকার এদিন মোট ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন। যেখানে কৃষক, শ্রমিক, বিধবা, প্রতিবন্ধী, বয়স্ক মানুষ প্রত্যেকের জন্যই বিভিন্ন সুবিধার ঘোষণা করা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…