নিউজ

খুব তাড়াতাড়ি করোনার হাত থেকে মুক্তি পাবে গোটা বিশ্ব, পূর্বাভাস নোবেলজয়ী বিজ্ঞানীর

সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু মৃত্যু আর মৃত্যু। বাড়িতে বসে সময় কাটানোর জন্য যতই মানুষ নিজেকে আনন্দের মগ্ন রাখুন কিন্তু ভেতরে ভেতরে ভয় সকলেরই আছে। সকলেই একটাই চিন্তা করছেন যে কি হতে চলেছে, আর কত লোকের মৃত্যু হবে এইভাবে? একজন নোবেলজয়ী বিজ্ঞানী লেভিট, তিনি বলেছেন খুব কম সময়ের মধ্যেই বিশ্ব আবার ঘুরে দাঁড়াবে,তার নিজের জায়গায়। বিশ্ব করোনা ভাইরাস মুক্ত হবে। বিজ্ঞানী বলেছেন যে, নাটকীয়ভাবে যেভাবে মৃত্যুর পরিমাণটা কমেছে, তাতে আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি বিশ্ব করোনা মুক্ত হবে। আগামী ১৫ দিনের মধ্যে চীন অনেকটা সামলে উঠবে।

মানুষ আক্রান্ত হচ্ছে এই ভাইরাসে ঠিক কথা, কিন্তু অনেক বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন সোশ্যাল মিডিয়ায় নানান রকম পোস্ট দেখে। যদিও সোশ্যাল মিডিয়াই হলো একমাত্র বিশ্বকে জানার উপায় এই মুহূর্তে আমাদের। আশা করা যাচ্ছে চীন এই মার্চ মাসের মধ্যেই তার দেশ থেকে করোনাভাইরাস মুক্ত করতে সক্ষম হবে। ইতালির অবস্থা সবচেয়ে সংকটজনক। ইতালিতে মৃত্যু-মিছিল চলে যাচ্ছে। ডাক্তার-নার্সরা আপ্রাণ চেষ্টা করে চলেছেন।

তবে চীন যেভাবে ঘুরে দাঁড়িয়েছে অন্যান্যরাও যদি এইভাবে চেষ্টা করে, আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যেই করোনাভাইরাস কে নিধন করা সম্ভব হবে। তাছাড়া প্রতিটি দেশই তাদের নিজের মতন করে প্রতিষেধক ওষুধ বার করার চেষ্টা করছে। স্থায়ী কোন ওষুধ তৈরি না হলেও চলছে পরীক্ষা-নিরীক্ষা। এতগুলো মানুষের এই নিঃস্বার্থ পরিশ্রম বিফলে যাবে না। শুধু ডাক্তার-নার্সদের পরিশ্রমে নয়, তাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে বাড়িতে থেকে। কিছুদিন গৃহবন্দী থাকতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী যা যা বলছেন তা আমাদের মেনে চলতে হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026