আন্তর্জাতিক

এই মুহূর্তে ইতালির ঠিক অবস্থা? যা জানলে আপনি আতকে উঠবেন

শ্রেয়া চ্যাটার্জি – প্রেমের শহর, প্রাণের শহর ইতালি পরিণত হয়েছে ভুতুড়ে শহরে। রাস্তা জনমানব শূন্য। রয়েছে শুধু সারি দেওয়া ট্রাক, ট্রাক ভর্তি শবদেহ। করোনাভাইরাস এতটাই ছোঁয়াচে, যে প্রিয়জনের মৃতদেহ একবার শেষবারের জন্য দেখাও যাচ্ছে না। সেনাবাহিনীর লোকজনরা হসপিটাল থেকে মৃতদেহ নিয়ে গিয়ে পুঁতে দিচ্ছেন মাটির তলায়।

এই রোগটির উৎস স্থল চিন। চিন থেকে যখন আস্তে আস্তে ইতালিতে যাচ্ছিল, তখন ইতালির সরকার লকডাউন ঘোষণা করেছিল। কিন্তু ইতালির মানুষ তা অগ্রাহ্য করে অবাধ মেলামেশা করেছে। কফিশপ, হোটেল, সিনেমা হল সব জায়গায় মেলামেশা করেছে। শোনেনি কারোর বারণ। সেই পাপেরই প্রায়শ্চিত্ত করছে আজ ইটালি। প্রিয় মানুষটাকে শেষ দেখাও দেখতে পাচ্ছে না ঘরবন্দি মানুষটি। কারো স্বামী হারিয়েছে, কারো স্ত্রী, কারো সন্তান, কারো মা বাবা, কারুর আবার গোটা পরিবার টাই একেবারে শেষ হয়ে গেছে। সে হয়তো একাই কোনভাবে জীবন যাপন করছে।

সারি দিয়ে বানানো হচ্ছে কাঠের কফিনের বাক্স। ইতালির এমন অবস্থা হবে কেউ কোনোদিন ভাবতে পারেনি? প্রানের শহর, প্রেমের শহর ইতালি সম্পূর্ণভাবে শেষ হতে বসেছে। কিন্তু তারা যদি অনেক আগে থেকেই সরকারের কথা শুনতো তাহলে বোধহয় এই দিনটা তাদেরকে দেখতে হতো না। প্রতিদিন সোশ্যাল মিডিয়ার দৌলতে খবর জানা যাচ্ছে যে, মৃত্যুপুরী তৈরি হচ্ছে ইতালি।

শুধু ইটালি না গোটা বিশ্ব আতঙ্কিত করোনা ভাইরাসের আক্রমণে। চীন অনেকটা সামলে উঠেছে। খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা অর্থাৎ ভারতবাসী। প্রধানমন্ত্রী গোটা দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছেন। যাতে করে এই ভাইরাসটিকে ছড়াতে দেওয়া না যায়। কিন্তু আমরা যদি তার কথা না শুনি তাহলে ইতালির মতন অবস্থা হবে আমাদেরও। আমাদেরও ইতালির থেকে শিক্ষা নেওয়া উচিত।

BharatBarta Desk

Published by
BharatBarta Desk
Tags: corona virus

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026