দেশ

বাজারে ক্রেতাদের দাঁড়াতে হচ্ছে ‘লক্ষণ রেখার’ মধ্যে, পশ্চিমবঙ্গের পাশাপাশি এই উদ্যোগ এবার পুনেতে

শ্রেয়া চ্যাটার্জি – পুনের একটি ছোট শহরে আপনি যদি বাজার করতে বের হন, খুব প্রয়োজনে, তাহলে দেখতে পাবেন সামনে দোকানিরা বসে আছে, আর একেকটা দূরত্ব মেপে মেপে ওই রাস্তার মধ্যে কেটে দেওয়া হয়েছে লক্ষণ রেখা, যেখানটায় আপনি দাঁড়াতে পারবেন। দাঁড়ালে আপনার নিজেকে সীতা বলে মনে হতে পারে কারণ করোনাভাইরাস কে আপনি যদি একবার রাবণ বলে ভেবে নেন, তাহলে কিন্তু একবারও ভুল করে ওই লক্ষণরেখা টা পার হবেন না হলে কি হবে বুঝতে পারছেন তো! না বিষয়টা মজার ছলে নিলেও পুনের এই ছোট্ট শহরের ছোট্ট উদ্যোগকে বাহবা জানাতে হয়। উদ্যোগটা হয়তো খুব সাধারণ। অনেকের মাথাতেই এমন আসতে পারে। কিন্তু করে কজন। কালকে দেশের প্রধানমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন পুরো দেশব্যাপী লকডাউন থাকবে। তাও মানুষের প্রয়োজনে টুকটাক বেরোতেই হচ্ছে, বাড়িতে সবজির অভাব থাকলে আপনাকে বাজারের থলি নিয়ে বাইরে বের হতেই হবে কিন্তু কোনো বিক্রেতার সামনে জমায়েত করবেন না। একটা নির্দিষ্ট দূরত্ব রেখে নিয়ম মেনে বাজার করুন।

এখনও অনেক জায়গাতেই বাজারের সামনে লোকজনকে ভিড় করতে দেখা যাচ্ছে এবং সেখানে পুলিশরা লাঠি দিয়ে পিটিয়ে তাদেরকে বিদে করছে। কিন্তু একটা সভ্য দেশের নাগরিক হিসেবে আমাদের কি মার খাওয়াটা খুব আনন্দের? কেন মানুষকে বারবার বোঝাতে হবে এটা কোন স্বাভাবিক একটা বন্ধের দিন নয় দিনটা কেটে যাওয়ার পরে আপনি হাওয়া খেতে বেরোলেন। দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রীর আপনার কাছে হাতজোড় করে আবেদন করছেন আপনি বাড়িতে থাকুন, খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না।

পুনের এই বাজারটি দেখে আমরা প্রত্যেকেই শিখতে পারি। অন্তত বাজার করতে গেলে রাস্তার উপর লক্ষণরেখা না থাক, আমরা মনে মনে একটা দূরত্ব ভেবে নিয়ে দাঁড়ালেও তো মন্দ হয় না? বয়স্ক মানুষরা এই ভাইরাসে আক্রান্ত হলে তাদের জন্য খুব বিপদ একথা জেনেও রাজ্যের মুখ্যমন্ত্রীর রাস্তায় নেমে আমাদের প্রত্যেকের কাছে হাতজোড় করে একটাই অনুরোধ করছেন আমরা যেন বাড়িতে থাকি। প্রধানমন্ত্রী ও যথেষ্ট উদ্বিগ্ন বিষয়টি নিয়ে। তাদের কথাটা একটু শুনতে আমাদের ক্ষতি কি। ইতালির এমন দিন এসেছিল। ইতালি কেও জানানো হয়েছিল, লকডাউনের কথা। কিন্তু ইতালির মানুষ শোনেননি। সেই না শোনার ফল ভুগতে হচ্ছে ইতালির মানুষকে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026