নিউজ

ট্রপিক্যাল মেডিসিনে হচ্ছে নতুন করোনা পরীক্ষাকেন্দ্র, করা যাবে সোয়াব টেস্ট

যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে নতুন করে পরীক্ষাকেন্দ্র তৈরি করা ভীষণ জরুরি, আর সেই উদ্যোগে রাজ্যে আরও একটি করোনা পরীক্ষা কেন্দ্র হচ্ছে। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে প্রয়োজনীয় বায়ো সেফটি ল্যাব থাকায় ট্রপিক্যালে হবে করোনা নির্ণায়ক সোয়াব টেস্ট। এক হাজার টেস্ট-কিট পাঠিয়ে দেওয়া হয়েছে, জানা গেছে সোমবার থেকেই শুরু হবে এই পরীক্ষা।

কিন্তু করোনা নির্ণয় কেন্দ্র পেলেও সমস্যা হচ্ছে লালারস পরিবহণকারী ভিটিএম কিট নিয়ে, বর্তমানে মাত্র দেড়শোটি ভিটিএম আছে যার থেকে ভাগ দিতে হচ্ছে আইডিকেও। ট্রপিক্যাল এবং নাইসেড, দু’পক্ষই জানিয়েছে শুধু , কিট নয় পাশাপাশি এই ভিটিএম কিটও দিতে হবে পর্যাপ্ত।

বর্তমানে রাজ্যের যে দুটি জায়গায় কোভিড-১৯ পরীক্ষা হয় সেগুলি হল বেলেঘাটা নাইসেড এবং এসএসকেএম (পিজি) হাসপাতাল। নাইসেডে সাতটি মেশিন থাকলেও দু’টি মেশিন কাজ করছে। দরকার হলে বাকি মেশিন গুলি কাজে লাগানো হবে। যদি সাতটি মেশিন কাজ করে তাহলে নাইসেড প্রতিদিন সাড়ে পাঁচশো সোয়াব টেস্ট করতে পারবে ।

মুখ্যমন্ত্রী করোনা মোকাবিলায় কোয়ারেন্টাইন সেন্টার, আইসোলেশন ওয়ার্ড ও পরীক্ষা কেন্দ্র, এই তিন ধরণের পরিকাঠামো সম্প্রসারিত করার পরিকল্পনা করছেন যে কারনে তিনি পরিস্থিতি মোকাবিলায় সহযোগিতার আহ্বান জানিয়েছেন বেসরকারি হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারগুলিকে। সাতটি ‘এনএবিএইচ’ কেন্দ্রকে অনুমতি দেওয়ার কথা ভাবা হচ্ছে যদি সেরকম হয় তাহলে মোট কেন্দ্র দশটি করোনা নির্ণয় কেন্দ্র পাবে ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026