রাজ্য

বিতর্কিত মন্তব্যের জেরে তমলুক থানায় অভিযোগ দায়ের হল বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে

কিছুদিন আগেই বেলাগাম বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল রাজ্যে নারী সুরক্ষা নিয়ে শাসক দলকে তোপ দাগতে গিয়ে ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। অগ্নিমিত্রার মন্তব্যের ঘিরে তীব্র নিন্দার ঝড় ওঠে বিভিন্ন মহলে। এবার সেই প্রেক্ষিতেই রাজ্য বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পাল এর বিরুদ্ধে তমলুক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৫০৪, ৩০৬ ও ৫০৯ ধারায় দায়ের হয়েছে অভিযোগ।

আসলে গত ২৪ ই নভেম্বর তমলুকের এক সভায় গিয়ে অগ্নিমিত্রা পাল রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগের ঝড় তোলেন। রাজ্যে চলতে থাকা ধর্ষণের প্রসঙ্গে বিদ্রোহী হয়ে তিনি চাঁচাছোলা ভাষায় অভিযোগ করেন, বেশিরভাগ ক্ষেত্রেই তৃণমূল পার্টির কর্মীরা এই ধর্ষণ করছে। এছাড়াও তিনি কটাক্ষ করে বলেছেন, “আপনারা জানেন এই তৃণমূল কর্মীরা কি করে এত ধর্ষণ করার সাহস পায়। আসলে দিদিমণি বলে দিয়েছে তোদের চাকরি দিতে পারিনি তো, তাই তোরা ধর্ষণ করে মনোরঞ্জন করে নে। তোরা ধর্ষণ করে নিলে আমি ক্ষতিপূরণ দিয়ে দেবো।” তিনি আরো যোগ করেছেন, “তোদের এন্টারটেইনমেন্টের জন্য যখন তোদের শরীর গরম হয়ে যাবে তখন তোরা গিয়ে ধর্ষণ করে নিবি।”

ধর্ষণ ঘিরে এমন কটু কথায় অভিযোগ জানানোর পর বিতর্ক শুরু হয় অগ্নিমিত্রা পাল এর মন্তব্য ঘিরে। তৃণমূল নেতা ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম অগ্নিমিত্রা র কথার পাল্টা জবাব দিয়ে বলেন, “পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ নয়। সেখানে তো ধর্ষণের পর জ্বালিয়ে দেওয়া হয় এবং এখন অব্দি তার পরিবারকে নজর বন্দি করে রাখা হয়। বরং পশ্চিমবঙ্গে এরকম নিন্দনীয় ঘটনা ঘটলে প্রশাসন ও শাসক দল তার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করে।”

অন্যদিকে সিপিএম নেতা মোহাম্মদ সেলিম বলেন, ধর্ষণের মতো সংবেদনশীল বিষয় নিয়ে অগ্নিমিত্রার এমন মন্তব্য খুবই নিন্দনীয়। আসলে অগ্নিমিত্রার দল মহিলাদের এমন চোখেই দেখে। আর তার প্রমাণ উত্তরপ্রদেশের ধর্ষণকাণ্ড ঘটনায় বিজেপির ভূমিকা। রাজনৈতিক দল ছাড়াও বিভিন্ন জ্ঞানীগুণী ব্যক্তিরা অগ্নিমিত্রা পালের ধর্ষণ বিষয়ে এহেন মন্তব্যের প্রবল নিন্দা করেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026