ভাইরাল & ভিডিও

রাস্তার ঠেলা গাড়ি থেকে ডিম চুরি পুলিশ কনস্টেবলের, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

বর্তমানের যুগে আট থেকে আশি সবাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকে। কাজের ফাঁকে সময় অতিবাহিত করার জন্য সবাই সোশ্যাল মিডিয়া জগতে বিচরণ করে বিভিন্ন হাসির ভিডিও বা শিক্ষামূলক ভিডিও দেখে থাকে। নেটিজেনরা সোশ্যাল মিডিয়াতে এসে তাদের পছন্দের ভিডিওগুলিকে প্রচুর পরিমাণে শেয়ার করে যা ভাইরাল করে তোলে ভিডিওটিকে। এই করোনা পরিস্থিতিতে প্রত্যেকেই বাড়িতে থেকে সময়যাপন করার পথ খুঁজে পাচ্ছে না। তবে ফেসবুকের পাতায় ভাইরাল ভিডিও দেখতে দেখতে অনেকেই সময় কাটিয়ে দিচ্ছে। সম্প্রতি এক পুলিশের চুরি করার গোপন ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে গেছে।

কথায় আছে, রক্ষকই ভক্ষক। এই কথাটি রোজকার জীবনে বারংবার প্রমাণ হয় নতুন নতুন উদাহরণ নিয়ে। যদি পুলিশই চুরি করে তাহলে ব্যবস্থা নেবে কে? শুনে অবাক হলেন তো যে পুলিশ নিজেই চোর। আসলে সম্প্রতি সত্যিই এমন একটি ঘটনা ঘটেছে। সোশ্যাল মিডিয়াতে বেশ কয়েকদিন ধরে ভাইরাল হচ্ছে একটি ভিডিও যাতে দেখা গিয়েছে যে বিক্রেতার অনুপস্থিতিতে ডিম চুরি করছে খোদ পুলিশ কনস্টেবল। এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর পাঞ্জাব পুলিশ একটি টুইট করে জানায় যে তারা সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থাগ্রহণ করেছে।

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে এক উর্দিধারী পুলিশ কনস্টেবল রাস্তার পাশে দাঁড় করানো একটি ডিমের ঠেলা থেকে বিক্রেতার অনুপস্থিতিতে একটি একটি করে ডিম নিজের উর্দির পকেটে ঢুকিয়ে নিচ্ছে। জানা গিয়েছে ভিডিওর পুলিশ কনস্টেবলের নাম প্রীতপাল সিংহ। সে পাঞ্জাব পুলিশের একজন হেড কনস্টেবল। এই ভিডিও পাঞ্জাব পুলিশ নিজেই টুইট করে লিখেছে, “ফতেহগড় সাহিব পুলিশের হেড কনস্টেবল প্রীতপাল সিংহ ডিম বিক্রেতার অনুপস্থিতিতে তার গাড়ি থেকে ডিম চুরি করে ক্যামেরায় ধরা পড়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হচ্ছে এবং আপাতত সাসপেন্ড করা হয়েছে।”

ভিডিও সম্বন্ধে নেটিজেনরা প্রচুর পরিমাণে কমেন্ট করেছে। কেউ কেউ বলেছে এরকম পুলিশের লোক থাকার জন্যই দেশে অরাজকতা এত বৃদ্ধি পাচ্ছে। আবার কেউ কেউ ভিডিওটিকে মজার ছলে নিয়েছে। আবার অনেকে বলেছে যে চুরি করা অবশ্যই অপরাধ। কিন্তু ওই হেড কনস্টেবল কেন চুরি করতে গেল তা তদন্ত করে জানা উচিত। এমনকি এই কথার পক্ষপাতিত্ব করেছে অনেকেই। অনেকের মতেই পুলিশের মত নিষ্ঠাবান কাজের সাথে যুক্ত ওই ব্যক্তি হয়তো কোনো পরিস্থিতির শিকার হয়ে এই কাজ করতে বাধ্য হয়েছে। চুরি করার জন্য তাকে শাস্তি দেওয়া হলেও তার এরকম কাজ করার প্রকৃত কারণ সম্বন্ধে জানাটা খুবই দরকার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026