রাজ্য

লকডাউনে বাড়তে পারে মুরগির মাংস এবং ডিমের দাম

পশ্চিমবঙ্গের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আজকে থেকে জারি করে দিয়েছেন লকডাউন। গতকাল একটি সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এই নতুন ধরনের লকডাউন এর বিভিন্ন বিধি-নিষেধ জানিয়ে দিলেন। মেট্রো, বাস, ট্রেন এবং লঞ্চ পরিষেবা সহ বেশ কিছু গণপরিবহন পরিষেবা বন্ধ হতে চলেছে এইবারের লকডাউনে।

তবে, ওয়াকিবহাল মহলের ধারণা এই লকডাউনে সরাসরি প্রভাব পড়বে ডিম এবং মুরগির মাংসের দাম এর উপরে। নবান্নের নির্দেশিকায় জানানো হয়েছে সকালবেলা ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত খোলা থাকবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকান। কিন্তু, অপরপক্ষে, যদি ডিম এবং মাংস আমদানি না করা হয় তাহলে কিন্তু দাম বেড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

পরিবহন ব্যবস্থা নিয়ে এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে তেমনভাবে কিছু জানানো হয়নি নবান্ন তরফ থেকে। তবে যতটা বোঝা যাচ্ছে, এই ধরনের ট্রাক বন্ধ হতে চলেছে এই লকডাউন এর সময়। যদি সেরকম হয় তাহলে কিন্তু ডিম এবং মুরগির যোগান একেবারে তলানিতে গিয়ে পৌঁছবে। পাকিস্তানে গতবছর করোনাভাইরাস এর সময় এমন একটা অবস্থা তৈরি হয়েছিল যখন একটা ডিমের দাম প্রায় আকাশছোঁয়া হয়ে গিয়েছিল।

ভারত বা বাংলার ক্ষেত্রে সেরকমটা না হলেও লকডাউন এর সময় আশঙ্কা করা হচ্ছে একটি ডিমের দাম ১০ টাকার কাছাকাছি যাবে। রাজ্য পোলট্রি ফেডারেশনের সেক্রেটারি মদনমোহন মাইতি অনুরোধ জানিয়েছেন যেন, রাজ্য সরকার পোল্ট্রির গাড়ি চলাচলের ক্ষেত্রে ছাড় দেয়। তা না হলে একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি হবে ডিম এবং মুরগির মাংসের। যার ফলে অদূর ভবিষ্যতে ডিম এবং মুরগির মাংসের দাম একেবারে আকাশছোঁয়া হতে চলেছে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026