বিনোদন

ভক্তদের ওপর চটলেন সলমন, দিলেন আইনি পদক্ষেপের হুমকি

ইদ আর সলমন খান দুজনের সম্পর্ক লিঙ্ক আপ করা। ইদে প্রতিবছর নিয়ম করে ভাইজানের নতুন সিনেমা মুক্তি পায়না তা কি হয়। করোনা আবহে সিনেমা হলে ব্লকবাস্টার সলমনের সিনেমা মুক্তি না পেলেও বাড়ি বসে কম খরচে সপরিবারের সিনেমা দেখার আনন্দ দিয়েছিলেন ভাইজান। এই অতিমারিতে বাড়ি বসেই সকল সিনে প্রেমীরা মন ভালো করতে চেয়েছিলেন। ভাইজানের ফ্যানেদের কাছে নতুন ছবির মুক্তি নিয়ে মনে ছিল বেশ আনন্দ। প্রভুদেবা পরিচালিত সলমান ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ মোটেও আনন্দ দেয়নি।

এই ছবিতে অভিনেত্রীর চরিত্রে দেখা গিয়েছে দিশা পাটানিকে। খলনায়কের চরিত্রে রয়েছেন রণদীপ হুডা। অন্য দিকে, একটি গানের দৃশ্যে দেখা যাবে জ্যাকলিন ফার্নান্ডেজকে । এবং একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন জ্যাকি শ্রফ। তবু এই ছবি কারোরই এই পছন্দ হয়নি। সিনেমা পছন্দ না হওয়াতে কেউ আর টাকা খরচ করে দেখতে রাজি হচ্ছেন না। অনেকেই লকডাউনে বাড়িতে বসে তাই ইচ্ছে হলে পাইরেটেড সাইট থেকে রাধে ডাউনলোড করেই দেখে নিচ্ছেন। আর এতেই মারাত্মকভাবে রেগে গিয়েছেম সাল্লু ভাই। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সকলকে হুমকি দিলেন।

শনিবার সোশ্যাল মিডিয়ায় এই প্রসঙ্গে একটি পোস্ট শেয়ার করেন সলমন। রাধে ছবিটিকে পাইরেসির শিকার করা মোটেই আইনসম্মত নয় বলে তা তিনি স্পষ্ট করে লেখেন। এই ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। সলমন লেখেন, “আমাদের ছবি রাধে যথেষ্ট ঠিকঠাক দামে ২৫০ টাকায় আপনাদের দেখানো হচ্ছে যা সকলের সাধ্যের মধ্যে। তা সত্ত্বেও কিছু পাইরেটেড সাইট ছবিটি বেআইনিভাবে স্ট্রিম করছে। সাইবার সেল এই সমস্ত বেআইনি সাইট গুলোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছেন। কেউ দয়া করে এসব সাইট থেকে ‘রাধে’ দেখবেন না। তাহলে সকলের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেবে সাইবার সেল।

এই হুমকি দেখে নেটিজেনরা বেশ চটে গেলেন। ট্রোলিংয়ের শিকার হতে হয়েছে অভিনেতাকে। এক টুইটার ব্যবহারকারী কমেন্ট করে লিখেছেন, ‘সরি ভাই, সেই ব্যক্তি সলমানের পাইরেটেড ওয়েবসাইট থেকে দেখেছি। তিনি ডাউনলোড করে দেখেননি। আর এই অপরাধ তার ড্রাইভার করেছে। সলমন খানই বুঝবে এই কষ্ট। একজন ইউজার লিখলেন, নেটিজেনের মন্তব্য, ওই দেখো, কে অপরাধ নিয়ে কথা বলছে। অনেক নেটিজেন সলমান খানকে নিয়ে ট্রোলড করতে শুরু করেন।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026