রাজ্য

অনুমতি ছাড়া রোড শো করেছেন শ্রাবন্তী, পর্ণশ্রী থানার এফআইআর দায়ের করল পুলিশ

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। চতুর্থ দফা ভোটের জন্য প্রচারে ঝড় তুলেছে গেরুয়া শিবির। বিভিন্ন জায়গায় জনসভায় এবং রোড শো করে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে নিচ্ছে বিজেপি। এরইমধ্যে আজ সকালে বিজেপি তারকা প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও পায়েল সরকারের বেহালা থেকে রোড শো করার কথা ছিল। বেহালা পূর্বের বিজেপি প্রার্থী হয়েছেন পায়েল সরকার এবং বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী হয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কিন্তু তাদের আজ রোড শো করার কথা থাকলেও পুলিশের তরফে তাদের রোড শো করার অনুমতি দেওয়া হয়নি। আজকে মহাগুরু মিঠুন চক্রবর্তীর সাথে শ্রাবন্তী চট্টোপাধ্যায় রোড শো করার কথা ছিল।

আগামী ১০ তারিখে চতুর্থ দফা বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হবে। ভোটের আগে বেহালায় শেষদিনের প্রচার করতে বেরোয় শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তিনি সুবিধা অ্যাপে পুলিশের থেকে অনুমতি চাইলেও পুলিশ ইচ্ছাকৃতভাবেই অনুমতি দেয়নি বলে অভিযোগ বিজেপির। তারপর অনুমতি ছাড়াই রোড শো করার পর শ্রাবন্তীর বিরুদ্ধে পর্ণশ্রী থানাতে এফআইআর দায়ের করেছে পুলিশ। নির্বাচনের আগে শেষ দিনে এসে প্রচার করতে বাধা পড়ায় রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

তবে উল্টোদিকে পুলিশ দাবি করেছে, অশান্তি হতে পারে এই আশঙ্কায় শ্রাবন্তীকে আজ রোড শো এর অনুমতি দেওয়া হয়নি। কিন্তু তিনি অনুমতি ছাড়াই প্রচারে নামায় তার বিরুদ্ধে পর্ণশ্রী থানা তে এফআইআর দায়ের করা হয়েছে। আর এতেই বেজায় চটেছেন বিজেপি কর্মী সমর্থকরা। ইতিমধ্যেই ঘটনা প্রসঙ্গে হস্তক্ষেপ করেছে নির্বাচন কমিশন। অবশ্য কোন অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন হস্তক্ষেপ করেনি। স্বতঃপ্রণোদিত ভাবে ঘটনা রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে কলকাতা পুলিশ রিপোর্ট জমা করেছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026