রাজ্য

উত্তমকুমারের মূর্তিতে মাথা ছুঁইয়ে প্রচার শুরু, বাবুলের হয়ে টালিগঞ্জ প্রচারে মিঠুন

একুশে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সমস্ত রাজনৈতিক দল পূর্ণ উদ্যমে ভোট প্রচার করছে। আগামী চতুর্থ দফা নির্বাচনের জন্য বিজেপির প্রস্তুতি তুঙ্গে। আজ টালিগঞ্জ পাড়ায় প্রচার করতে গিয়েছিলেন ওই অঞ্চলের গেরুয়া প্রার্থী বাবুল সুপ্রিয়। তবে আজ তার প্রচারে আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু ছিল মহাগুরু মিঠুন চক্রবর্তী। বাবুল সুপ্রিয় টালিগঞ্জ এ প্রচার করতে গিয়ে মহাগুরু মিঠুন চক্রবর্তীকে বাড়ি থেকে নিয়ে আসেন। জানা গিয়েছে মিঠুন চক্রবর্তীর বোনের বাড়ি থেকে নিজেই গাড়ি চালিয়ে নিয়ে গিয়ে বাবুল সুপ্রিয় টালিগঞ্জ এ যান। মিঠুন চক্রবর্তী টালিগঞ্জ মেট্রো স্টেশনের সামনে মহানায়ক উত্তমকুমারের মূর্তিতে মাথা ছুঁইয়ে তার কর্মসূচি শুরু করেন।

আসলে আজ সকালে বেহালাতে মিঠুন চক্রবর্তীর একটি রোড শো ছিল। তা বাতিল করে দেয় কলকাতা পুলিশ। তবে বাবুল সুপ্রিয় সুবিধা অ্যাপের মাধ্যমে টালিগঞ্জের রোড শো করার অনুমতি নিয়ে নেয়। তারপরই নিজে গাড়ি চালিয়ে নিয়ে গিয়ে মিঠুন চক্রবর্তীর বোনের বাড়ি থেকে তাকে নিয়ে আসেন। রোড শো তে উপস্থিত থেকে মিঠুন চক্রবর্তী কটাক্ষ করে বলেছেন, “শ্রাবন্তী পায়েলদের রোড শো এর পারমিশন দিচ্ছে না পুলিশ। কিন্তু কেন এমন হবে? প্রচার করার অধিকার সব দলের আছে। এরাম করে বিজেপিকে আটকানো যাবে না। যত এরকম করবে তত বিজেপি’র জয়ের রাস্তা পরিষ্কার হবে।”

অন্যদিকে আজ সকালে মহাগুরুর সাথে পায়েল সরকার এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের রোড শো বাতিল হয়ে যায়। পায়েল সরকার বেহালা পূর্বের বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন এবং শাবন্তী চট্টোপাধ্যায় বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন। সকালে তাদের রোড শো বাতিল হওয়ায় পর্ণশ্রী থানার সামনে বিক্ষোভে ফেটে পড়ে বিজেপি। বিজেপির তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে যে ইচ্ছা করে প্রশাসন তাদের রোড শো আটকে দিচ্ছে। অন্যদিকে শ্রাবন্তী বলেছেন, “এত ভয় পাচ্ছে বিজেপিকে? কেন এত ভয়? একটা রোড শো করতে দিতে এতো ভয় পাচ্ছে শাসক দল? এটা কাদের নির্দেশে হয়েছে তা বোঝাই যাচ্ছে। তৃণমূল এবারে হেরে যাওয়ার ভয়ে এসব করছে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026