টলিউড

চিরাচরিত প্রথা ভেঙে ২৩ বছরের বন্ধু সোনালীকে থালা সাজিয়ে সাধ খাওয়ালেন ভাস্বর

সকলেই বলে থাকেন টলিপাড়ায় কোন রকম বন্ধুত্ব নেই। সকলেই একে অপরের সাথে যেন রেস করতে এসে পড়েছেন এই ইন্ডাস্ট্রিতে। কিন্তু এরকম একটি ইন্ডাস্ট্রি মধ্যেও যে বন্ধুত্ব পাওয়া যায় তার নিদর্শন দেখালেন এদিন ভাস্বর এবং সোনালী। আপনারা হয়তো সকলেই জানেন সোনালী চৌধুরী খুব শীঘ্রই মা হতে চলেছেন। আর সেই উপলক্ষে, তার দীর্ঘদিনের বন্ধু ভাস্বর চট্টোপাধ্যায় তাকে সাধ খাওয়ালেন।

ভাস্বর চট্টোপাধ্যায় বললেন, “২৩ বছরের বন্ধুত্ব, আর তাকে ভালো-মন্দ খাওয়াব না?” সেই উপলক্ষে একেবারে সটান সোনালীর বাড়িতে হাজির হয়ে গেলেন ভাস্বর চট্টোপাধ্যায়। তিনি বললেন, “মিষ্টি খেতে ভালোবাসে সোনালী। প্রথমবার মা হচ্ছে। তাই মিষ্টি আর নোনতা খাবার ওর জন্য ছোট্ট উপহার।”

এতদিন পর্যন্ত আপনারা জানতেন হবু মাকে শুধুমাত্র মেয়েরাই সাধ খাওয়ান। কিন্তু এতদিন পরে ভাস্বরের এই নতুন পদক্ষেপে কিন্তু লিঙ্গভেদ একেবারে দূরে সরিয়ে দিলেন তিনি। সেই ১৯৯৮ সাল থেকে পরস্পরের বন্ধু সোনালী এবং ভাস্বর। তখন প্রথমবার ক্যামেরার মুখোমুখি হয়েছিলেন দুজনে।

তারপর বহুদিন এগিয়েছে বছরও ঘুরেছে। কিন্তু দুজনের বন্ধুত্ব বেড়েছে, একফোঁটাও কমেনি। এবারে এই বন্ধুত্বের টানে ভাস্বর তার বহুদিনের বন্ধু সোনালীকে সাধ খাওয়ালেন। উচ্ছ্বসিত সোনালী। তিনি বললেন, “কাজের দুনিয়ায় নাকি বন্ধুত্ব হয়না। কথাটা বোধহয় ঠিক নয়। এরকম না হলে ভাস্বর কিন্তু এভাবে ছুটে আসত না।”

তিনি বললেন, “ভাস্বর ছাড়াও দোলন রায়, সহ একাধিক অভিনেতা তাকে সাধ খাওয়াবেন বলে জানিয়েছেন। তবে, ভাস্বর শুধুমাত্র যে খাওয়াতে এসেছিলেন তা কিন্তু নয়।” অভিনেত্রী বললেন, রিটার্ন গিফট হিসেবে সোনালির মা এর হাতের লুচি, সাদা আলু তরকারি এবং মিষ্টি জমিয়ে খেয়েছেন তিনি।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026