নিউজ

রামপুরহাটে উদ্ধার ২৪ হাজার ডিটোনেটর, চাঞ্চল্য এলাকায় জুড়ে

বীরভূম: এমন এক ঘটনা, যার জন্য গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বীরভূম (Birbhum)-এর রামপুরহাট (Rampurhat) থেকে উদ্ধার হয়েছে ২৪ হাজার ডিটোনেটর (Detonator)। বৃহস্পতিবার ভোরের এই ঘটনায় এলাকায় শোরগোল ফেলে দিয়েছে। ভোটের আগে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার চিন্তায় ফেলেছে পুলিশ- প্রশাসনকে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি গাড়ি থেকে ওই বিশাল পরিমাণ ডিটোনেটর উদ্ধার করেছে করা হয়েছে। চকোলেটের বাক্সে সেগুলো রাখা ছিল। পুলিশ খবর পেয়ে একটি গাড়িকে আটক করে সেটিকে। যেটি আসানসোল থেকে রামপুরহাট (Rampurhat)-এর দিকে আসছিল।

আটক করার পর গাড়িটি তল্লাশি চালানো হয় এবং দেখা যায় বাক্সে থরে থরে সাজানো রয়েছে ডিটোনেটর। একটা দুটো নয় ২৪ হাজার। আর এই ঘটনা দেখে তাজ্জব বনে গিয়েছে পুলিশের। কোথা থেকে আনা হচ্ছিল, কোথায় পাঠানো হচ্ছিল, সে ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। কিন্তু এ ঘটনা নিঃসন্দেহে পুলিশকে চিন্তায় ফেলেছে।

গাড়িটিকে আটক করার পর চালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তখন তার বক্তব্যে অসঙ্গতি লক্ষ্য করা যায়। গাড়িটি আসানসোলের আর চালকের নাম যশপাল সিং বলে জানা গিয়েছে। তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

আসানসোল থেকে রামপুরহাট যাওয়ার সময় সবথেকে বেশি যে রাস্তাটি ধরা হয়, সেটি পানাগড় এবং সিঁউড়ি হয়ে আসে। কিন্তু ওই গাড়িটি সেই রুট ব্যবহার করেন সেটি রামপুর আসানসোল থেকে রামপুরহাট এসেছে পড়শি রাজ্যে ঝাড়খণ্ডের পাহাড়ি রাস্তা ধরে। আর এই বিষয়টি ভাবাচ্ছে পুলিশকে। কেন অন্য পথে আনা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই ডিটোনেটর সাধারণত পাথর খাদানে ব্যবহার করা হয়। খাদান ভাঙার সেগুলি কাজে লাগানো হয়। ওঅ এলাকায় এমন খাদানও রয়েছে। আর এইগুলো ব্যবহার করার জন্য লাইসেন্স লাগে। তবে ভোটের আগে এই ঘটনায় চাঞ্চল্য ফেলেছে এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দেখা হচ্ছে, এগুলো কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল। এবং কোন কাজে ব্যবহার করার জন্য সেগুলো আনা হচ্ছিল, তা-ও দেখা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026