মহাকাশ ভ্রমণের অনবদ্য সুযোগ এবার এনে দিচ্ছে স্পেস এক্স (Space X)। দীর্ঘদিনের শখ যাদের মহাকাশ (Space) ভ্রমন করার, এবার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে স্পেস lএক্সের হাত ধরে। এই বছরই বিশ্বে প্রথম বাণিজ্যিকভাবে এই মিশন চালু করার কথা ঘোষণা করল সংস্থাটি। প্রকল্পটি চালু হবে এ বছরের চতুর্থ ত্রৈমাসিকে। প্রকল্পটির নাম ‘ইন্সপিরেশন ৪’ (Inspiration four)।
স্পেসএক্স ক্রু ড্রাগন ক্যাপসুল নামক একটি যানে করে যারা মহাকাশ ভ্রমণ করতে চান এমন ৪ জনকে নিয়ে যাওয়া হবে মহাকাশে। প্রত্যেক ৯০ মিনিটে ওই ক্যাপস্যুল পৃথিবীর কক্ষপথকে প্রদক্ষিণ করবে। তবে প্রথমে কোন ৪ জন এই মহাকাশ সফরে যাবেন তা আগামী সপ্তাহে ঘোষণা করা হবে। মিশনে অংশগ্রণকারী ব্যক্তিদের নির্বাচিত করার পর তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। শুধু তাই নয়, ‘ইনস্পিরেশন ৪’ প্রকল্পের সঙ্গে জড়িত কর্মীদেরও গোটা বিষয়টি নিয়ে একটা প্রশিক্ষণের আয়োজন করা হবে। এমনটাই জানিয়েছে স্পেসএক্স।
বর্তমানে প্রযুক্তি ব্যবস্থা এতটাই উন্নত হয়ে গেছে যে আর পাঁচটা ঘুরতে যাওয়ার জায়গার মতন এখন মহাকাশকেও একটি ভ্রমণের জায়গা করার প্রচেষ্টায় আছেন বিজ্ঞানীরা। এই বছর ওই ক্যাপস্যুলের সাহায্যে নিরাপদএই মহাকাশভ্রমণ শুরু হলে তবেই বোঝা যাবে এই ভ্রমণ আসলে ঠিক কতটা আরামদায়ক এবং নিরাপদ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…