নিউজ

পথ দুর্ঘটনার কবলে পড়ল প্রিয়াঙ্কা গান্ধীর কনভয়, সুস্থ আছেন কংগ্রেস নেত্রী

নয়াদিল্লি: আজ, বৃহস্পতিবার (Thursday) সকালে উত্তরপ্রদেশের (Uttarpradesh) রামপুরে (Rampur) রওনা হয়েছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা (Priyanka Gandhi Vadra)। কিন্তু দিল্লি (Delhi) থেকে রামপুর যাওয়ার সময় পথ দুর্ঘটনার (Accident) কবলে পড়ল প্রিয়াঙ্কার কনভয়।

সুত্রের খবর, রামপুর যাওয়ার পথে প্রিয়াঙ্কার কনভয়ের কয়েকটি গাড়ির মধ্যে ধাক্কা লাগে। কনভয়ের কোন একটি গাড়ির যান্ত্রিক ত্রুটি দেখা যাওয়ায় গাড়ির চালকটি নিরুপায় হয়ে হঠাত ব্রেক কষেন। ফলে পিছনের গাড়িগুলির মধ্যে একে অপরের সাথে ধাক্কা লাগে। তবে কোন ক্ষয় ক্ষতির খবর নেই।

এই দুর্ঘটনার সংবাদে প্রাথমিক ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে কোনও চালক অথবা দলের কোনও নেতাও আহত হননি এবং সম্পূর্ণ সুস্থ রয়েছেন নেত্রী প্রিয়াঙ্কাও।

উল্লেখ্য, প্রজাতন্ত্র দিবসের দিন নয়াদিল্লিতে কৃষকদের ট্র্যাকটর র‍্যালিতে ট্র্যাকটর দুর্ঘটনায় মৃত্যু হয় নভরিৎ সিং নামে এক কৃষকের। সেই নিহত কৃষকপরিবারের সঙ্গেই দেখা করতে যাচ্ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ও কংগ্রেস নেতৃবৃন্দরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026