সরকারি কাজ কোথায় হবে, না হবে না সেই নিয়ে ফের আরো একবার প্রকাশ্যে বিতর্কিত মন্তব্য অনুব্রত মণ্ডলের। নিজেই জানালেন, “যে পাড়া থেকে ভোট কম, সেখানে সব কাজ বন্ধ!”
বীরভূমের খয়রাশোলের আজ বুথভিত্তিক কর্মী সম্মেলনে আজ আরো একবার ক্ষোভ উগড়ে নানা কথা বলেন। এমনকি খয়রাশোলের নাকড়াকোন্দা পঞ্চায়েতের ৫৬ নম্বর বুথ সভাপতি চন্দ্রশেখর বাগদিকে ভোট কম পাওয়ার কথা জিজ্ঞেস করেন অনুব্রত মণ্ডল।এমনকি বিজেপিকে নিশানা করে বলেন, “দেখি বিজেপি কাজ করে দেয় কিনা। উন্নয়ন করে দেয় কিনা। দিল্লি থেকে কাজ করে দেয় কিনা!”
প্রসঙ্গত, গত বছর লোকসভা নির্বাচনে খয়রাশোলে ১০ হাজারের বেশি ভোটে বিজেপির থেকে পিছিয়ে ছিল তৃণমূল। এদিন নাকরাকোদার একটি বুথের হিসেব নিতে গিয়ে দেখা গিয়েছে, যেখনে তৃণমূল পেয়েছে ১০০ ভোট, সেখানে বিজেপি পেয়েছে ৭০০ ভোট।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…