বিনোদন

৪৫ বছর বয়সে বিকিনিতে সাহসিকতার সীমা ছাড়িয়েছেন পূজা বাত্রা, দেখুন নায়িকার ছবি

প্রাক্তন ভারতসুন্দরী পুজা বাত্রা (Pooja Batra)-র অভিনয়ে আত্মপ্রকাশ ঘটেছিল অনিল কাপুর (Anil Kapoor) ও তব্বু (Tabbu) অভিনীত ফিল্ম ‘ভিরাসত’-এর মাধ্যমে। এই ফিল্মে অনিলের আধুনিকা প্রেমিকার চরিত্রে অভিনয় করেছিলেন পুজা। এই ফিল্মে সকলের নজর কেড়ে নিয়েছিলেন তিনি। এরপর আর তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক ফিল্মে অভিনয় করতে শুরু করেন পুজা। কিন্তু আচমকাই অন্তরালে চলে যান তিনি। কেরিয়ারের পিক আওয়ারে পুজার অন্তরালে চলে যাওয়া কার্যতঃ সকলকে অবাক করেছিল।

প্রকৃতপক্ষে, সেই সময় মহিলারা নিজেদের কেরিয়ার নিয়ে বেশি ভাবতেন না। অনেকেই বিয়ের পর সংসার সামলাতে গিয়ে কেরিয়ার বিসর্জন দেওয়ার ঘটনা অত্যন্ত সামান্য বলে মনে করতেন। একই পথে হেঁটেছিলেন পুজাও। সেই সময় তাঁর কাছে আসতে শুরু করেছিল হলিউডের প্রস্তাব। ফলে 2002 সালে দীর্ঘদিনের আমেরিকা-প্রবাসী প্রেমিক ডঃ সোনু আহলুওয়ালিয়া (Dr. Sonu Ahluwalia)- কে বিয়ে করে পুজা পাড়ি দেন প্রবাসে। পুজা ভেবেছিলেন, ধীরে ধীরে হলিউডেই গড়বেন নিজের কেরিয়ারের নতুন ইনিংস। কিন্তু তাঁর স্বামী যথেষ্ট রক্ষণশীল ছিলেন যা বিয়ের আগে বুঝতে পারেননি পুজা। সোনু তাঁকে বাধ্য করেন অভিনয় ছাড়তে। একসময় শারীরিক ও মানসিক নির্যাতন চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন পুজা। তিনি ফিরে আসেন ভারতে। আবারও অভিনয় শুরু করেন পুজা। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছে।

পুজা ছোট চরিত্রে অভিনয়ের সুযোগ পেতে শুরু করেন বলিউডে। কিন্তু সেগুলি গুরুত্বপূর্ণ ছিল না। এই কারণে ধীরে ধীরে আবারও অভিনয় থেকে সরে যান পুজা। বর্তমানে একাধিক ব্র্যান্ড এনডোর্সমেন্ট করেন তিনি। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছেন পুজা। 2019 সালে তিনি দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন। সাতপাকে বাঁধা পড়েছেন অভিনেতা নবাব শাহ (Nawab Shah)-র সাথে। বর্তমানে সোশ্যাল মিডিয়াতেও পুজা যথেষ্ট অ্যাকটিভ। সাম্প্রতিক কালে তাঁর বিকিনি পরিহিত ভিডিও নেটদুনিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে।

ফিনল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে রিসর্টে হট সওনা নেওয়ার পর বরফ ঠান্ডা জলে ডুব দিয়েছিলেন পুজা। এটি ছিল তার ভিডিও। ভিডিওতে পুজার পরনে রয়েছে নীল-সাদা রঙের ফ্লোরাল প্রিন্টেড বিকিনি। বিকিনির ডিপ নেকলাইনের কারণে দৃশ্যমান হয়েছে পুজার ক্লিভেজ। দীর্ঘদিন পর আবারও যথেষ্ট খোলামেলা রূপে দেখা মিলল পুজার। চুলে বাঁধা রয়েছে বান। কোনো মেকআপ করেননি তিনি। ঠোঁট রাঙিয়েছেন গোলাপি রঙের লিপস্টিকে। ডান হাতের দুই আঙুলের সাহায্যে ‘ভিকট্রি’ দেখিয়ে ঠান্ডা জলে ডুব দিয়েছেন পুজা। ভিডিওর কমেন্ট সেকশনে অনেকেই পুজার সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ। অনেকে ভেসেছেন নস্টালজিয়ায়।

Sourish Das

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026