বিনোদন

Shruti Das: ‘মিনি হার্ট অ্যাটাক’ শ্রুতির? কী হল অভিনেত্রীর?

শীত প্রায় শেষের মুখে। তবুও হিমেল হাওয়ার পরশ লাগছে নতুন করে। কখনও প্রকৃতির মুখ ভার। ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। তবে তার মাঝেই ঘুরতে বেরিয়ে পড়েছেন শ্রুতি দাস (Shruti Das)। অভিনেত্রী হওয়ার পাশাপাশি শ্রুতি ট্র্যাভেল ভ্লগার। নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে তাঁর। অভিনয় ও শোয়ের পাশাপাশি নিয়মিত ইউটিউব চ্যানেলে ভ্লগ আপলোড করার চেষ্টা করেন শ্রুতি। তবে সম্প্রতি হল শ্রুতির মিনি হার্ট অ্যাটাক। নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন শ্রুতি।

তবে ইউটিউবে নয়, ইন্সটাগ্রামে। হার্ট অ্যাটাকের নয়, এটি একটি মজাদার ভিডিও। প্রকৃতপক্ষে, শ্রুতি শীতের দুপুরে বেড়াতে গিয়েছিলেন কলকাতার একটি অ্যামিউজমেন্ট পার্কে। সেখানে একটি বিশেষ রাইডে চড়েছিলেন শ্রুতি। তাঁর সাথে ছিলেন শ্রুতির বান্ধবী। কোনো মেকআপ করেননি শ্রুতি। চোখে পাওয়ারের কারণে ছিল চশমা। ঠোঁট রাঙিয়েছিলেন ব্রাউন শেডের লিপস্টিকে। গরম পোশাক পরেছিলেন দুইজনেই। রাইডে উঠলেও মোবাইলে ভিডিও করছিলেন শ্রুতি। রাইড চলতে শুরু করতেই ভয়ে চেঁচান শ্রুতি। এই ভিডিওতে শ্রুতি লিখেছেন, প্রায় মিনি হার্ট অ্যাটাক এসে গিয়েছিল তাঁর। তবে শ্রুতি কোথায় গিয়েছিলেন বা এই রাইডটি কেমন ছিল তা জানতে সাবস্ক্রাইব করতে হবে শ্রুতির ইউটিউব চ্যানেল।

সম্প্রতি শেষ হয়েছে শ্রুতি অভিনীত ধারাবাহিক ‘রাঙা বউ’। এই ধারাবাহিক চলাকালীন দীর্ঘদিনের প্রেমিক স্বর্ণেন্দু সমাদ্দার (Swarnendu Samaddar)-এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন শ্রুতি। এমনকি কিনে ফেলেছেন নতুন ফ্ল্যাট। একই আবাসনে শ্রুতি ও স্বর্ণেন্দু দুটি ফ্ল্যাট কিনেছেন। শ্রুতির মা-বাবার জন্য তাঁদের মেয়ে দোতলায় একটি ফ্ল্যাট কিনেছেন। অপরদিকে শ্রুতি ও স্বর্ণেন্দু থাকবেন তিন তলার ফ্ল্যাটে।

ইতিমধ্যেই বড় পর্দায় ডেবিউ করে ফেলেছেন শ্রুতি। উইন্ডোজ নির্মিত ফিল্ম ‘আমার বস’-এর মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ ঘটতে চলেছে তাঁর। এই ফিল্মের মাধ্যমে দীর্ঘদিন পর ফিল্মে কামব্যাক করলেন রাখি গুলজার (Rakhi Gulzar)। শ্রুতির স্বপ্ন অবশেষে সত্যি হল। স্ক্রিন শেয়ার করলেন কিংবদন্তী অভিনেত্রীর সাথে।

Sourish Das

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026