বলিউড

Poonam Pandey: এমন পোশাক পরে ফুচকা খেলেন পুনাম পান্ডে, ক্যামেরায় ধরা পড়তেই ভাইরাল ভিডিও

পুনাম পাণ্ডে এই মুহূর্তে মিডিয়াতে বেশ ভালই চর্চায় রয়েছেন। কয়েকমাস আগে কঙ্গনা রানাউতের ‘লক আপ’এও দেখা মিলেছিল এই অভিনেত্রীর। শেষপর্যন্ত এই রিয়্যালিটি শোতে ছিলেন তিনি। এই শোয়ের হাত ধরেই নিজের জীবনের অনেক গোপন তথ্য শেয়ার করেছেন দর্শকদের সাথে। এই শো দর্শকদের মাঝে তার পরিচিতি বাড়িয়ে দিয়েছে আরো অনেকটাই, তা অস্বীকার করার জায়গা নেই। সম্প্রতি একটি ভিডিওর সূত্র ধরেই এই মুহূর্তে মিডিয়ার আলোয় পুনাম পান্ডে।

৩১ বছর বয়সী এই অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রায় চর্চায় থাকতে দেখা যায়। এই বিনোদন জগৎ’এ মডেলিং দিয়েই নিজের পথ চলা শুরু করেছিলেন অভিনেত্রী। তবে পরবর্তীকালে ২০১৩ সালে ‘নাশা’ ছবির হাত ধরেই এই ইন্ডাস্ট্রিতে ডেবিউ ঘটে তার। সেই থেকেই নিজের জনপ্রিয়তা দর্শকদের মাঝে ধরে রেখেছেন তিনি। টেলিভিশন থেকে শুরু করে বড়পর্দা সব জায়গাতেই কাজ করেছেন অভিনেত্রী। চর্চার আলো নিজের উপর কিভাবে টিকিয়ে রাখতে হয়! তা ভালোভাবেই জানেন পুনাম পান্ডে। সম্প্রতি তা আবারো প্রমাণ হয়ে গেল।

সম্প্রতি অভিনেত্রীকে রাস্তায় দাঁড়িয়েই ফুচকা খেতে দেখা গিয়েছে। খুব স্বাভাবিকভাবেই মিডিয়ার নজর নিজের উপর টানতেই এমন ঘটনা ঘটিয়েছেন তিনি, তা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। সম্প্রতি একেবারে ক্যাজুয়াল লুকে দেখা গিয়েছে তাকে। এদিন তার পরনে ছিল একটি ব্যাকলেস ক্রপটপ ও সাদা প্রিন্টেড শর্ট স্কার্ট। পাশাপাশি হালকা অগোছালোভাবে বেঁধেছিলেন চুল। নিজের সাজ পূরণের জন্য চোখে পরেছিলেন সাদা চশমাও। এই মুহূর্তে নিজের চিট ডে’তে মুম্বাইয়ের রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেয়েই চর্চায় পুনাম পান্ডে। এই মুহূর্তে দুটো ফুচকা খেয়েই চর্চায় তিনি। এমনকি তাকে এও বলতে শোনা গিয়েছে, চিট ডে’তে দুটোই যথেষ্ট। এদিন ফুচকা হাতেই হাসি মুখে পাপারাজিৎদের ক্যামেরার সামনে পোজ দিতেও দেখা গিয়েছিল তাকে। সম্প্রতি তার সেই ফুচকা খাওয়ার ভিডিওই নেটমাধ্যমের পাতায় আপাতত ভাইরাল হয়েছে। ইনস্টাগ্রামের ‘ভাইরাল ভয়ানী’র অফিসিয়াল পেজ থেকেই অভিনেত্রীর এই ভিডিও ছড়িয়ে পড়েছে নেট নাগরিকদের পাশাপাশি তার ভক্তদের মাঝেও।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026