নিউজ

বড়সড় রদবদল বাংলার আবহাওয়ায়, রবিবাসরীয় দিনে বৃষ্টিতে ভিজবে কি শহরতলী?

ইতিমধ্যেই নিম্নচাপ বাংলার উপর থেকে সরে গিয়েছে। গতকাল বিকেলের দিকেই এই নিম্নচাপ ঝাড়খন্ড ও ছত্রিশগড়ের দিকে সরে গেছে। কিন্তু নিম্নচাপের প্রভাব দেখা যাবে রবিবারও। পশ্চিমের কিছু জেলাতে আজ রয়েছে বৃষ্টির সম্ভাবনা। সকালের দিকে বৃষ্টিতে ভিজতে পারে, কলকাতার সহ আশেপাশের কিছু জেলা। কিন্তু বেলা বাড়লেই আবহাওয়ার উন্নতি হতে পারে বলে জানা গিয়েছে। তবে উপকূলে আজও দমকা ঝড়ো বাতাস বইবে। তাই আলিপুর আবহাওয়া দপ্তর রবিবাসরীয় দিনে পর্যটক এবং মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে কলকাতায় আর দু এক ঘণ্টার মধ্যেই ঝড় বৃষ্টি হতে পারে। আমজনতাদের নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া সমুদ্রে মৎস্যজীবীদের যেতে বারণ করা হয়েছে। বিশেষ করে দীঘা এবং তার আশেপাশের বিভিন্ন উপকূলের মানুষদের সতর্ক করা হয়েছে। তবে কলকাতা এবং সংলগ্ন এলাকাতে আপাতত আগামী ২-৩ দিন ভারী বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পরিষ্কার আকাশে রোদের দেখা মিলবে। সেইসাথে বাড়বে ভ্যাপসা গরম।

প্রসঙ্গত উল্লেখ্য, দক্ষিণবঙ্গের যে বৃষ্টির ঘাটতি চলছিল, তা কারোর অজানা নয়। তবে এই নিম্নচাপের প্রভাবে শেষ তিন দিন ব্যাপক বৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায়। তাই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ঘাটতি কমে হয়েছে ২৯ শতাংশ। তবে কলকাতায় এখনো বৃষ্টির ঘাটতির পরিমাণ ৩৯ শতাংশ। আসলে গত দেড় মাস ধরে বারংবার নিম্নচাপ সৃষ্টি হলেও বাংলার বুকে তেমন একটা বৃষ্টি হচ্ছিল না। তবে শেষবারের নিম্নচাপটি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল, যার জন্য শেষ কয়েকদিনে বাংলা, বাংলাদেশ ও ওড়িশা উপকূলে ব্যাপক বৃষ্টি হয়েছে। সমুদ্র উপকূলে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে আজও ৪০-৫০ কিলোমিটার ঘন্টা বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026