সিনেমা জগতে শোকের ছায়া, মাত্র ৩৯-এই মারা গেলেন জনপ্রিয় অভিনেতা চিরঞ্জিবী
কৌশিক পোল্ল্যে: মাত্র দুই বছর আগেই সেরেছিলেন বিয়ে এরইমধ্যে চিরঘুমে তলিয়ে গেলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা চিরঞ্জীবি সারজা। বয়স হয়েছিল মাত্র ৩৯ বছর। গতকাল দুপুরে তার মৃত্যুর খবরে শোকে ভেঙে পড়েছে গোটা সিনেজগৎ। পরশু দিন সন্ধ্যায় শ্বাসকষ্টজনিত সমস্যায় তাকে ব্যাঙ্গালুরুর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমদিকে তার শারীরিক অবস্থার খানিক উন্নতি হলেও পরে ভাঙতে শুরু করে তার শরীর।
গতকাল দুপুরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার করোনা ভাইরাসের সংক্রমণ ছিল কিনা সেই বিষয়ে কিছু জানা যায়নি। তবে হৃদরোগে শরীর বিকল হয়েই তার মৃত্যু হয়, কারন হিসেবে চিকিৎসকরা জানিয়েছেন। ২০১৮ সালে অভিনেত্রী মেঘনা রাজের সঙ্গে তার বিয়ে হয়েছিল, তবে নতুন জীবনের পা দেওয়ার ঊষালগ্নে চলে গেলেন এই অভিনেতা।
২০০৯ সালে বায়ুপুত্র নামক সিনেমায় তার অভিষেক ঘটে। এরপর ‘চিরু’, ‘সিনগ্র’, ‘আম্মা আই লাভ ইউ’ প্রভৃতি সিনেমায় তিনি অভিনয় করেছেন। তার মৃত্যুতে ট্যুইটারে শোকপ্রকাশ করেছেন দক্ষিণের সুপারস্টার আল্লু অর্জুন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…