বিনোদন

Ishani Das: চুপি চুপি বিয়ে করলেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী ঈশানি

২০২১ সালে টলিটাউন ও টেলিটাউনে একের পর এক বিয়ের ফুল ফুটেই চলেছে। একের পর এক তারকা নিজের মনের মানুষের সাথে গাঁটছাড়া বেঁধেছেন। নভেম্বর শেষের পথে ফের বিয়ের মরশুম বিনোদন জগৎ। এবার চুপিসাড়ে বিয়ের পর্ব সেরে ফেললেন বাংলা টেলিভিশনে পরিচিত মুখ ঈশানি দাস। 

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘বাঘবন্দি খেলা’য় মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন ঈশানি। হ্যাঁ, ছোটপর্দার যাকে আমরা রায়া নামে জানি। এবার বাস্তবেই নিজের মনের মানুষের সাথে সাত পাকে বাঁধা পড়লেন সকলের প্রিয় রায়া। বিয়ের দিন লাল বেনারসি, মাথায় লাল ওড়না- একদম সাবেকি বাঙালি সাকে নববধূ ঈশানি। এদিন নিজের বিয়ের ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে সুখবর ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। লেখেন- ‘না রিল নয়, এবার রিয়েলে বিয়েটা সেরেই ফেললাম’। এরপরেই ঈশানির পোস্টে উপচে পড়ছে অনুরাগীদের শুভেচ্ছার বন্যা।

তবে প্রশ্ন হচ্ছে রায়ার মনের মানুষের নাম কী? জানা গিয়েছে, পাত্রের নাম হল প্রণবেন্দু। ভালোবেসেই বিয়ে করলেন দুজনে। প্রণবেন্দু অভিনয় জগতের সাথে যুক্ত নন। ইনি পেশায় ভিডিয়ো ক্রিয়েটার। ঘনিষ্ঠমহল সূত্রে খবর, গত ১৪ই নভেম্বর বাড়ির আত্মীয়ের উপস্থিতিতে সাত পাকে বাঁধা পড়েছেন ঈশানি আর প্রণবেন্দু। প্রায় দু-সপ্তাহ পর এই গুড নিউজটা জানালেন ঈশানি। 

রুবেল দাসের সঙ্গে জুটি বেঁধে ‘বাঘ বন্দি খেলা’য় অভিনয় করেছিলেন ঈশানি ওরফে রায়া। তবে এই ধারাবাহিল শেষ হয়ে যাওয়ার পর আর টেলিভিশনে দেখা মেলেনি তাঁর। অবশ্য এরপর হইচইয়ের ‘পাপ’ ওয়েব সিরিজে ঈশানি অভিনয় করেছিলেন। মাস কয়েক আগে জিঘাংসা বলে এক সিরিজেও অভিনয় করেছেন ঈশানি। আপাতত এই অভিনেত্রী কাজ থেকে ছুটিতে আছেন। এখন এই অভিনেত্রীর কামব্যাকের অপেক্ষায় ভক্তরা। 

ভারতবার্তার টিমের পক্ষ থেকে অভিনেত্রী ঈশানি দাসের নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026