বিনোদন

Subhashree Ganguly: কাঁধ খোলা জ্যাকেট, সেক্সি ফিগারে ক্যামেরার সামনে তাক লাগালেন শুভশ্রী

টলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। গত দু’বছরের মধ্যে তার জীবনে এসেছে অনেক পরিবর্তন। ২০১৯’এ টলিউডের পরিচালক রাজ চক্রবর্তীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। তার পরের বছরেই তাদের কোল আলো করে এসেছে ইউভান। সম্প্রতি তার এক বছরের জন্মদিন কাটিয়েই মালদ্বীপে ঘুরতে গিয়েছিলেন তারা। সেখান থেকে নিজেদের বেড়ানোর নানা মুহুর্ত শেয়ারও করেছিলেন এই তারকা দম্পতি।

মাতৃত্বকালীন সময়টায় কাজ থেকে বিরতি নিয়েছিলেন অভিনেত্রী। তবে বর্তমানে পুরোদমে কাজে ফিরেছেন অভিনেত্রী। ছবির শুটিংয়ের পাশাপাশি একাধিক ফটোশুটে দেখা মেলে অভিনেত্রীর। সম্প্রতি অভিনেত্রীর একটি নতুন ফটোশুটের ছবি তুমুল ভাইরাল হয়েছে নেটিজেনদের মধ্যে, যা দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন তার অনুরাগীরা।

সম্প্রতি শুভশ্রী গঙ্গোপাধ্যায় মেদহীন চেহারায় লাস্যময়ী রূপে অবতীর্ণ হয়েছেন সোশ্যাল মিডিয়ার পাতায়। ইতিমধ্যেই খুব অল্প সময়েই মাতৃত্বকালীন মেদ ঝরিয়ে ফেলেছেন অভিনেত্রী, তা তার ছবিতেই স্পষ্ট। সম্প্রতি যে ছবিটি অভিনেত্রী শেয়ার করেছেন সেখানে অভিনেত্রীর পরনে ছিল কালো রঙেয়ের ক্রপ টপ এবং কালো জিন্স। খোলা চুলে, সাদা জ্যাকেটে রীতিমতো লাস্যময়ী হয়ে উঠেছিলেন শুভশ্রী। সাদা জ্যাকেটটি অর্ধেক পরিহিত অবস্থায় ছিলেন অভিনেত্রী। নিঃসন্দেহে অভিনেত্রীর এই নতুন লুক রীতিমতো ভাইরাল হয়েছে নেটিজেনদের মধ্যে। তার এই রূপে মুগ্ধ তার অনুরাগীরাও।

বর্তমানে জি বাংলার অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’এর বিচারকের আসনে রয়েছেন অভিনেত্রী। এই মঞ্চেও অভিনেত্রীকে একেক দিন একেক ধরনের সাজে দেখা যায়। খুব শীঘ্রই তার অভিনীত এবং রাজ চক্রবর্তী পরিচালিত ‘ধর্মযুদ্ধ’ বড়পর্দায় মুক্তি পেতে চলেছে। ইতিমধ্যেই অভিনেত্রী সেই ছবির পোস্টার শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। এই ছবিতে শুভশ্রীর ছাড়াও অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী, সোহম চক্রবর্তী, পার্নো মিত্র এবং স্বাতীলেখা সেনগুপ্ত। পরের বছরের শুরুতেই জানুয়ারি মাসের ২১ তারিখে মুক্তি পেতে চলেছে ‘ধর্মযুদ্ধ’, যা নিয়ে ইতিমধ্যেই উচ্চসিত দর্শকরা।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026