নিউজ

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, ফের রাজ্যে বৃষ্টির পূর্বাভাস, জানালো হাওয়া অফিস

আবহাওয়ার বারবার পরিবর্তন হচ্ছে। আজ এবং আগামীকাল আবহাওয়া ঠিক থাকলেও সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস থেকে জানানো হয়েছিল যে আর বৃষ্টিপাত হবে না , এবং সপ্তাহের শেষের থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে।

কিন্তু হাওয়া অফিস আজ  জানিয়েছে যে গতকাল রাতে নতুন করে পশ্চিমী  ঝঞ্জা রাজ্যে ঢুকেছে। এর জন্য জম্বু- কাশ্মীর সহ উত্তর-পশিমভাগের রাজ্যগুলিতে এবং মধ্যে ও পূর্ব ভারতের রাজ্যগুলিতেও আবহাওয়ার পরিবর্তন হবে।  এমনকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা ও রয়েছে।

আরও পড়ুন : ট্রেনে মহিলা কামরা লক্ষ্য করে ছোঁড়া হল প্রস্রাব ভর্তি প্যাকেট, হেনস্তার শিকার এক মহিলা

বিহার ও ওড়িষ্যাতে বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। উত্তরপ্রদেশ, লাদাখ , জম্বু কাশ্মীর , দিল্লি।  রাজস্থানেও বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্বু কাশ্মীর, উত্তরাখণ্ডে। পশ্চিমবঙ্গেও রাতের দিকে পশ্চিমাঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে এমনি পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম ও সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস।  আদ্রতার পরিমাণ ৪৪ শতাংশ। গত দুদিনে বৃষ্টিপাত হয়নি কলকাতায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026