ইয়েস ব্যাংক আর্থিক সংকটের তদন্ত যতই এগোচ্ছে ততই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। নিজের প্রভাবকে কাজে লাগিয়ে ইয়েস ব্যাংক কর্তার স্ত্রী ও মেয়েরা অবৈধভাবে বিভিন্ন ঋণ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছিলেন। বিপুল পরিমাণ সেই ঋণ পরবর্তীতে আর শোধ করেনি কোন সংস্থায়। এই ঋণ পাইয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল অবৈধ আর্থিক লেনদেন। এমনই তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই)-এর তদন্তে।
আর্থিক প্রতারণার দায়ে গত রবিবারই গ্রেফতার হয়েছিলেন ইয়েস ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা রাণা কপূর। এবার তাঁর স্ত্রী ও কন্যাদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে তদন্ত শুরু করলো সিবিআই। নাম জড়ালো এফআইআর-এও। দেওয়ান হাউজিং ফিনান্স লিমিটেড (ডিএইচএফএল) নামের একটি ঋণ পাইয়ে দেওয়ার বিনিময়ে প্রায় ৬০০ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।
আরও পড়ুন : বন্ধন ব্যাঙ্কের কর্ণধারের বেতন বন্ধ, খোলা যাবে না নতুন শাখা, নির্দেশ RBI-এর
সোমবার রাণা কপূরের মুম্বাইয়ের বাড়িতে তল্লাশি চালানোর পর এফআইআর-এ নতুন করে নাম জোড়ে সিবিআই। এখনও পর্যন্ত ইয়েস ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা রাণা কপূর, তাঁর স্ত্রী বিন্দু ও তিন মেয়ে রাখি, রোশনি ও রাধার নাম এফআইআর-এ রয়েছে। এছাড়াও বেশ কয়েকটি প্রাইভেট সংস্থা ও তাদের প্রোমোটারদের নাম রয়েছে এফআইআর-এ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…