ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

৩০ শে সেপ্টেম্বরের আগে পোস্ট অফিসে করুন এই কাজ, না হলে বন্ধ করে দেওয়া হবে সব একাউন্ট – POST OFFICE ACCOUNT

ভারতের অনেকেই পোস্ট অফিসের ছোট সেভিংস স্কিমে বিনিয়োগ করে থাকেন। তাই এবারে তাদের জন্যই একটা নতুন আপডেট নিয়ে হাজির হয়েছে পোস্ট অফিস। ভারতীয় ডাক বিভাগের নতুন বিজ্ঞপ্তি অনুসারে এবারে বিনিয়োগকারীদের ৩০ শে সেপ্টেম্বরের মধ্যে পোস্ট অফিসে আধার কার্ড এবং প্যান কার্ডের কপি জমা দিতে হবে। কেউ যদি এটা না করেন তাহলে তার বিনিয়োগ পুরোপুরিভাবে বন্ধ হয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে আপনি যদি আপনার আধার কার্ড এবং প্যান কার্ড প্রদান না করে আপনার পোস্ট অফিস স্কিমে বিনিয়োগ করে থাকেন তাহলে আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব আপনার প্যান কার্ড এবং আধার কার্ড আপডেট করতে হবে নিজের পোস্ট অফিসে গিয়ে। অর্থাৎ এই ছোট সঞ্চয় প্রকল্পে বিনিয়োগের জন্য আধার কার্ড এবং প্যান কার্ড জমা দেওয়া এখন কেওয়াইসির একটা গুরুত্বপূর্ণ অংশ।

এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সমস্ত বিনিয়োগকারীরা আধার কার্ড ছাড়া ছোট সঞ্চয় প্রকল্পগুলিতে বিনিয়োগ করেছেন তাদেরকে ৩০ সেপ্টেম্বর ২০২৩ এর মধ্যে তাদের প্রকল্পের সাথে আধার কার্ড লিঙ্ক করাতে হবে। যদি কোন বিনিয়োগকারী ৩০ শে সেপ্টেম্বরের মধ্যে তার প্যান কার্ড এবং আধার কার্ড জমা দিতে না পারেন তবে তার হোম ব্রাঞ্চে তার প্যান কার্ড এবং আধার কার্ড জমা না হওয়া পর্যন্ত তার অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হবে ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে। আর যদি আপনার স্মল সেভিংস অ্যাকাউন্ট পুরোপুরিভাবে ফ্রিজ করে দেওয়া হয় তাহলে পোস্ট অফিস থেকে কোন সুদ দেওয়া হবে না। এর পাশাপাশি আপনি এই অ্যাকাউন্ট থেকে পিপিএফ কিংবা সুকন্যা সমৃদ্ধি যোজনার মত প্রকল্পগুলিতে টাকা দিতে পারবেন না। পরিপক্কতার সময় আপনার একাউন্টে সেইসময়ের সুদ জমা পড়বে না।

কোন কোন সঞ্চয় প্রকল্পের উপরে প্রভাব পড়বে?

আপনাদের জানিয়ে রাখি পোস্ট অফিস ফিক্স ডিপোজিট, পোস্ট অফিস রেকারিং ডিপোজিট, পোস্ট অফিস মাসিক আয় স্কিম, সুকন্যা সমৃদ্ধি যোজনা, পোস্ট অফিস টাইম ডিপোজিট, মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, এবং কিষান বিকাশ পত্রের মত প্রকল্পের উপরে এই নতুন বিজ্ঞপ্তির প্রভাব পড়বে। তবে যদি আপনি এর বাইরে অন্য কোন স্কিমে একাউন্ট খুলে থাকেন, তাহলে আপনাকে প্যান কার্ড অথবা আধার কার্ড এই মুহূর্তে জমা দিতে হবে না।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026