ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

RBI বাতিল করলো আরো দুটি ব্যাংকের লাইসেন্স, নগদ বা চেক দিতে পারবেন না গ্রাহকরা – RBI LICENCE CANCEL

ভারতীয় রিজার্ভ ব্যাংক এবারে ক্রমাগত বিভিন্ন ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে যারা নিয়ম লঙ্ঘন করেছে। ২১শে সেপ্টেম্বর আরবিআই তিরুবনন্তপুরমের অনন্তশয়নম কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের লাইসেন্স বাতিল করেছে বলে জানা যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে আরও দুটি ব্যাংকের লাইসেন্স বাতিল করা হয়েছে বলে খবর। ইতিমধ্যেই তাদের ব্যাংকিং ব্যবসা নিষিদ্ধ করা হয়েছে বলে জানা যাচ্ছে। আরবিআই-এর মতে, যদি এই ব্যাংক যদি চলতে থাকে তাহলে সাধারণ মানুষের স্বার্থ প্রভাবিত হতে পারে। তাই এবারে এই দুটি ব্যাংকের লাইসেন্স বাতিল করেছে আরবিআই। এরমধ্যে রয়েছে কর্নাটকের মল্লিকার্জুন পাঠানা কো-অপারেটিভ ব্যাংক, এবং উত্তর প্রদেশের বাহরাইচের ন্যাশনাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, এই ব্যাংকের মূলধন এবং উপার্জন ক্ষমতা এই মুহূর্তে নেই। এই দুটি ব্যাংক তাদের ব্যাংকিং রেগুলেশন এবং আইনি বিধান মেনে চলতে ব্যর্থ হয়েছে। তাদের আর্থিক অবস্থার কারণে এই ব্যাংক তাদের গ্রাহকদের সম্পূর্ণ অর্থ প্রদান করতে অক্ষম। এই কারণেই আরবিআই ব্যাংকের পাবলিক ডিলিং নিষিদ্ধ করে দিয়েছে।

রিজার্ভ ব্যাংক ২২ সেপ্টেম্বর থেকে মল্লিকার্জুন পাঠানা কো-অপারেটিভ ব্যাংক এবং ন্যাশনাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড ব্যাংকিং ব্যবসা নিষিদ্ধ করেছে। এই ব্যাংক আর কোনভাবেই নগদ টাকা গ্রহণ করতে পারবে না বা পেমেন্ট করতে পারবে না। ডিপোজিট ইন্সুরেন্স এন্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন DICGC নিয়মের অধীনে এই ব্যাংক তাদের আমানতের উপরে ৫ লক্ষ টাকা পর্যন্ত অর্থ দাবি করার অধিকারী থাকবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026