ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

সহজ উপায়ে টাকা ডবল করতে চান? পোস্ট অফিস নিয়ে এসেছে আপনার জন্য দুর্দান্ত স্কিম

আপনিও যদি নিজের টাকা ডবল করে নিতে চান তাহলে পোস্ট অফিস আপনার জন্য নিয়ে এসেছে একটি দুর্দান্ত স্কিম। এই স্কিম অনুযায়ী যদি আপনি ইনভেস্ট করেন তাহলে ম্যাচিউরিটির সময় আপনার টাকা দ্বিগুণ হয়ে যাবে। পোস্ট অফিসের আইসক্রিমের নাম দেওয়া হয়েছে কিষাণ বিকাশ পত্র, অথবা ছোট করে কেভিপি। দেশের সমস্ত ডাকঘর এবং ব্যাংকে এই স্কিম আপনি পেয়ে যাবেন। এটির ম্যাচিউরিটি পিরিওড ১২৪ মাস এবং এখানে আপনি ন্যূনতম ১০০০ টাকা ইনভেস্ট করতে পারবেন। তবে সর্বোচ্চ কত টাকা ইনভেস্ট করা যাবে সেরকম কোন লক্ষ্যমাত্রা নেই।

এটি প্রথমবার লঞ্চ করা হয়েছিল কৃষকদের জন্য যাতে তারা লম্বা সময়ের জন্য তাদের টাকা সুরক্ষিত রাখতে পারেন পোস্ট অফিস অথবা ব্যাংকে। অনেকেই তাদের টাকা সুরক্ষিত রাখতে চান এবং একটু বেশি পরিমাণ সুদ পেতে চান। তাদের জন্য একেবারে আদর্শ পোস্ট অফিসের এই নতুন স্কিম। এই নতুন স্কিমে যদি আপনি ১০০০ টাকা ইনভেস্ট করেন তাহলে আপনি পেয়ে যাবেন প্রচুর বেনিফিট। আপনার কোন রকম সর্বাধিক লিমিট নেই। ব্যাংকের ফিক্সড ডিপোজিট একাউন্ট এর মতো এখানেও আপনাকে একটি সার্টিফিকেট দেওয়া হয়। এই সার্টিফিকেট ১০০০, ২০০০, ৫০০০, ১০০০০ ও ৫০০০০ টাকায় পাওয়া যায়।

একজন নিজের নামে অথবা সর্বাধিক তিনজনের নামে একটি একাউন্ট খোলা যাবে এবং সেখানে টাকা ইনভেস্ট করা যাবে। আপনার কাছে ডাকঘরে গিয়ে আপনার সমস্ত ডকুমেন্ট জমা দিলেই আপনার অ্যাকাউন্ট খুলে যাবে। তারপরে আপনি টাকা জমা দিয়ে একটি নির্দিষ্ট সময় অনুযায়ী আপনার টাকা তুলে নিতে পারেন। তবে আপনাদের খেয়াল রাখতে হবে এটার ম্যাচিউরিটি পিরিওড কিন্তু ১২৪ মাস অর্থাৎ ১০ বছর ৪ মাস।

২০২১ সালের প্রথম ত্রৈমাসিকে এই নতুন স্কিমে ৬.৯ শতাংশ সুদ দেওয়া হয়েছে। বর্তমান হিসাব অনুযায়ী এই সুদের হারে আপনার টাকা ডবল করতে ১২৪ মাস সময় লাগবে। এককালীন যদি আপনি ৫ লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে আপনি ম্যাচিউরিটির সময় পেয়ে যাবেন একসাথে ১০ লক্ষ টাকা। অর্থাৎ আপনার পয়সা হয়ে যাবে ডাবল।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026